শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যে তিনটি কথা চিন্তা করলে পাবলিক হেলথে কোনদিন কাজ করতে পারবেন না

myth

১। ভুল ধারণাঃ পাবলিক হেলথের পড়া কিছুই না

হ্যাঁ, নিপসমে আপনার মত চিন্তা করে প্রতি বছর অনেকে ভর্তি হয়। পড়ার চাপ দেখে ড্রপ আউট করতে বাধ্য হয়। তাদের ভিতর চিকিৎসকও রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথে ১২ তম ব্যাচ (২০১৬-১৭) এ দুইজন শিক্ষার্থী ড্রপ আউট হয়েছেন। দুইজনই কিন্তু চিকিৎসক।  তারা মেডিকেল কলেজের  চাপ সহ্য করেই চিকিৎসক হয়েছেন। কিন্তু পাবলিক হেলথে পোস্ট গ্র্যাজুয়েশন করতে এসে  কন্টিনিউ করতে পারেন নাই। একটাই কারণ, তারা ভেবেছিলেন পাবলিক হেলথ সোজা।  পাবলিক হেলথ মোটেই সোজা জায়গা না।

২। ভুল ধারণাঃ  পাবলিক হেলথে কাজ করলে গ্রামে যাওয়া লাগে না, এসি রুমে বসে কাজ করা যায়।

এই কথা চিন্তা করে থাকলে আরও বড় বিপদ। পাবলিক হেলথ মানে কি? জনস্বাস্থ্য!! এই জন্য জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আপনাকে কমিউনিটিতে যেতে হবে। কথা বলতে হবে। ব্র্যাকে উঁচুপদে কাজ করা মানুষদেরকেও মাসে দুই সপ্তাহ ফিল্ডে কাটাতে হয়। আর এই ফিল্ড ক্লিনিক্যালের মত না। আপনাকে বস্তিতে কাজ করতে হবে, দুর্গম গ্রামে যেতে হবে।

জন হপকিন্সে এমপিএইচ কোর্সে অধ্যয়নরত এক ভাই তাঁর প্রথম চাকরি জীবনের কথা বলেছিলেন, “সপ্তাহে দুতিনদিন আমাকে ফিল্ডে যেতে হয়। ফিল্ড মানে মাঠ না, গ্রামে বাড়ি বাড়ি যাওয়া। কখনো কখনো মাইল দুয়েক হাটা কাদার মধ্যে। প্রথমে জয়েনিং এর পর সুজুতো পারতাম, পরে দেখলাম মেঠো রাস্তায় সু পরে হাটতে অসুবিধা ধরলাম কেডস।সেটাও বাদ, স্টাডিরুমে কার্পেট আনায় ধরলাম স্যান্ডেল।এরপর শুরু হল বর্ষাকাল, প্লাস্টিকের স্যান্ডেল পরে হাটাই দুষ্কর, খালি পায়ে হেটেছি। একবার কাদার মধ্যে হাটতে গিয়ে আছাড় খেয়েও পড়েছি। গ্রামের বাচ্চারা আমাকে ‘আটিকলা খেয়েছি; বলে খেপিয়েছেও।” সরি, আপনি যদি মনে করেন পাবলিক হেলথ আরামের, তাহলে ভুল করবেন।

৩। ভুল ধারণাঃ পাবলিক হেলথে কাজ করলে কাঁড়ি কাঁড়ি টাকা কামানো যায়।

কেন ভাই, ক্লিনিক্যাল লাইনে তো এর থেকে বেশি টাকা কামানো যায়, একটু সময় বেশি লাগে। এখানে বেশির ভাগ চাকরিতেই বেতন ফিক্সড। ক্লিনিক্যাল লাইনে আপনি চেম্বার করে এক্সট্রা টাকা কামাতে পারবেন, এখানে পারবেন না। আর এখানে জব সিকিউরিটি খুব খারাপ। প্রজেক্ট শেষ, নতুন প্রজেক্ট আনতে পারবেন না, আপনার চাকরিও শেষ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

9 thoughts on “যে তিনটি কথা চিন্তা করলে পাবলিক হেলথে কোনদিন কাজ করতে পারবেন না”

  1. তাই বলে এতটা নিরাশ হওয়ারও কিছু নেই। দেশের প্রেক্ষাপটে হয়ত একটু খারাপ কিন্তু যদি বিদেশের কথা চিন্তা করেন তাহলে পাবলিক হেলথ ভাল। দেশে এমনি এমনি বসে না থেকে নিপ্সম থেকে এ ম পি এইচ করতে পারেন। আমি এখান থেকে এ ম পি এইচ কড়ে এখন জাপানে আছি। পাবলিক হেলথ এ পি এইচ ডি করছি ।

    1. MPH ar por PhD r jonno kivabe apply korte hoi . Bangladesh ar jekono university theke korlei ki bahire jawar sujug thake ? Ami BUHS (Bangladesh university of health and science ) a korsi ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।