শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিসিন ক্লাবের ১৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হল সিলেট ওসমানী মেডিকেল কলেজে

মেডিসিন ক্লাব একটি মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট দ্বারা পরিচালিত একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি পাড়ি দিয়েছে ৩৫ বছর।

“Learn & Let others learn to serve humanity in the Best possible manner ” এই মূল নীতিকে আকড়ে ধরে আগামী ৩১ জানুয়ারি,২০১৭ মেডিসিন ক্লাবের তিন যুগ পূর্তি হতে যাচ্ছে।মেডিসিন ক্লাবের কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে রক্ত দান,ভ্যাক্সিনেশন,রক্তের গ্রুপ নির্ণয়,হেলথ ক্যাম্প,বিনামূল্যে ঔষধ বিতরণ,শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

15423669_1435818059769508_1259796196_n

এছাড়াও বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করে থাকে।থ্যালাসেমিয়া স্টাডি গ্রুপের মাধ্যমে থ্যালাসেমিয়া পেশেন্টদের সহায়তায় এগিয়ে আসা এ ক্লাবের অন্যতম প্রধান কর্মকান্ডগুলোর একটি।বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল মিলিয়ে মেডিসিন ক্লাবের ইউনিট রয়েছে মোট ২৫ টি।প্রতিবছরের ন্যায় এবছরও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৮ এবং ৯ তারিখ ২ দিনব্যাপী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের ১৯ তম কেন্দ্রীয় সম্মেলন’১৬ আয়োজন করা হয়।এ সম্মেলনে বিভিন্ন মেডিকেল থেকে আগত শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় তিন শতাধিক।দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে বৃহস্পতিবার বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দীন কামরান এবং সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এরপর আনন্দর‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

15416055_1435818069769507_103209377_n

আলোচনা সভার সভাপতিত্ব করেন মেডিসিন ক্লাব সিওমেক ইউনিটের সভাপতি ডা. যুবায়ের ইবনে খায়ের। বক্তারা মেডিসিন ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাদের আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের শেষদিন শুক্রবার মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাসহ মেডিসিন ক্লাবের কার্যনির্বাহী পরিষদ পরবর্তী সম্মেলনের ভেন্যু এবং আগামী একবছরের জন্য মেডিসিন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মনোনীত হোন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জ্যোতি এবং সাধারণ সম্পাদক মনোনীত হোন দিনাজপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আদনান রেজা।

বর্তমানে দেশে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বেডে চলেছে,আর্ত মানবতার সেবা করার ব্রত নিয়ে মেডিসিন ক্লাবের নতুন কারযকরী কমিটি এ বছর প্রতিবারের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থ্যালাসেমিয়া প্রজেক্ট কে এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ এর মাধ্যমে কর্ম পরিকল্পনা ঠিক করেন।

তথ্য ও ছবিঃ  নওশিন নাওয়ার

 

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।