সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেলিও যন্ত্রপাতিঃ রিফ্লেক্স হ্যামার

reflex hammer এর ইতিহাসটার সূচনা হয় ১৮৭৫ সালে যখন হাইনরিক আর্ব ও কার্ল ফ্রেডরিক ওটো ওয়েস্টফাল ‘pattelar reflex’ এর ওপর তাঁদের বিখ্যাত গবেষণাপত্র প্রকাশ করেন। এর পর থেকেই মূলত এই রিফ্লেক্স দেখার জন্যে নানা রকম পদ্ধতির চিন্তা ভাবনা শুরু হয়। আর এ ধারাবাহিতায় প্রথম ব্যবহৃত যন্ত্রটি ছিল ‘percussion hammer’।

এই ফাঁকে পারকাশন হ্যামারের কাহিনীটাও ছোট করে বলে ফেলার লোভ সামলাতে পারছি না। ? ‘Thoracic percussion’ পদ্ধতির জন্ম হয় ১৭৬১ সালে লিওপার্ড অয়েনব্রাগার এর হাত ধরে। পদ্ধতিটা তিনি পেয়েছিলেন তাঁর পিতার কাছ থেকে যিনি এ পদ্ধতি পিপের মধ্যে বিয়ার বা ওয়াইনের লেভেল সনাক্ত করতে ব্যবহার করতেন। পারকাশনের জন্যে প্রথম হ্যামার তৈরি করেন জার্মান চিকিৎসক ম্যাক্স উইনট্রিক ১৮৪১ সালে। (ছবি কমেন্টে) পরবর্তীতে এর আরো উন্নতি সাধিত হয়।

টেন্ডন রিফ্লেক্স আবিষ্কৃত হবার পর এ কাজে পারকাশন হ্যামার ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে, যদিও এক্ষেত্রে এর উপযোগিতা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। রিফ্লেক্স দেখার জন্যে প্রথমবারের মতো বিশেষায়িত হ্যামারের ডিজাইন উপস্থাপন করেন জন মেডিসন টেইলর ১৮৮৮ সালে ‘Philadelphia neurological society’ এর সভায়, যার আদল অনেকটা বর্তমানে ব্যবহৃত ত্রিকোণাকার হ্যামারের মতোই ছিল। (চিত্র-১) টেইলর তাঁর আবিষ্কারকে উপস্থাপন করেন “a cone flattened on the opposite side, with apex and base carefully beveled or rounded, of about the thickness throughout of the human index finger. … The special feature of this hammer is that the shape of the striking surface is like the outer surface of the extended hand, palm downward, which is more often used in obtaining tendon jerk.”

রিফ্লেক্স হ্যামারের আরেকটি জনপ্রিয় মডেল উপস্থাপন করেন উইলিয়াম ক্রিস্টোফার ক্রস ১৮৯৪ সালে ‘American neurological association’ এর সভায়। (চিত্র-২) তাঁর হ্যামারে দুটো রাবারের গোলকখন্ড ছিল, বড়টি প্যাটেলার রিফ্লেক্স এর জন্য, আর ছোটটি বাইসেপস রিফ্লেক্স এর জন্য। হাতলের নিচের অংশ ছিল শক্ত রাবারের তৈরী, আর উপরের অংশ ধাতুর তৈরী। এতে আরো একটা সুবিধা পাওয়া যেত, রাবারের তৈরী অংশটুকু ঘর্ষণের ফলে গরম হয়ে থাকতো, আর ধাতব অংশ ঠান্ডা থাকতো। এর মাধমে শৈত্য আর তাপ সংবেদনশীলতাও দেখা যেত। এ মডেলটির আরো একটি সংস্করণ তৈরী করেন আর্নেস্ট ট্রমনার। (চিত্র-৩) এর হাতলটি পুরোপুরি ধাতুর তৈরী ছিল, যা ব্যবহারকে আরো সহজ করে তোলে এবং হাতলের একটি সূক্ষ্ম প্রান্ত ছিল যার মাধ্যমে কিউটেনিয়াস বা ভাস্কুলার রিফ্লেক্স পরীক্ষা করাও সম্ভব ছিল।
পরবর্তী বছরগুলোতে চিকিৎসক সমাজের নিত্যসঙ্গী এ যন্ত্রটির আরো উন্নতি ও সংস্কার সাধিত হয়।

………
লিখেছেনঃ
আব্দুর রাফি
রাজশাহী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।