বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার

‘মুসাফিরখানা’ এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন।

এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ উল্লাহ আমজাদ সাহেবের সাথে।

প্রশ্ন: ‘মুসাফিরখানা’ শুরুর কথাগুলো জানতে চাই। কার উদ্যোগে কিভাবে শুরু হয়েছিলো?

উত্তর: মুসাফিরখানা মুসলমানদের একটি ঐতিহ্য ছিল। বর্তমানে তা বিলুপ্তির পথে। ঢাকায় আমাদের মুসাফির খানার চিন্তা শুরু হয় বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইমুম সাদী ভাইয়ের একটি ঘটনা থেকে। তিনি একদিন গভীর রাতে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন দেখতে পান কয়েকজন নারী পুরুষ ফুটপাতে আতংকিত হয়ে বসে আছে। তারা গ্রাম হতে ঢাকা মেডিকেলে রোগী নিয়ে এসেছে। ভর্তি হতে না পেরে কোথাও থাকার জায়গা না থাকায় ফুটপাতে রাত্রি যাপন করছে। আমরা একদিন ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখলাম শত শত মানুষ খোলা আকাশের নিচে খালি মাঠে ফুটপাতে শুয়ে আছে। এখান থেকেই এই সকল বিপদগ্রস্থ অসহায় মানুষের জন্য ঢাকায় বড় বড় হাসপাতালগুলোর আশে পাশে একটি করে মুসাফির খানা করার উদ্যোগ গ্রহন করা হয়।

প্রশ্ন: শুরু করার পর প্রতিক্রিয়া কেমন পেয়েছেন? ইতিবাচক এবং নেতিবাচক অভিজ্ঞতাগুলো সম্পর্কে যদি একটু জানাতেন।

উত্তর: আলহামদুলিল্লাহ আমরা মুসাফিরখানা প্রতিষ্ঠার পর প্রায় সকলেই উৎসাহ প্রদান করছেন। তবে বাড়ী ভাড়া নিতে গিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। এমন একটি মহৎ মানব সেবার কাজে মানুষ বাড়ী ভাড়া দিতে চায় না। অবশেষে একটি ফ্ল্যাট ভাড়া নিতে পেরেছি কিন্তু এখন অসহায় মানুষের এত ভিড় যে আমরা তাদের কে জায়গা দিতে হিমশিম খাচ্ছি।

প্রশ্ন: বর্তমানে কি পরিমাণ মানুষ এই সুবিধা ব্যবহার করতে পারছে?

উত্তর: আপাতত আমরা ৩টি রুমে ১৫ থেকে ২০ জন মানুষের থাকার ব্যবস্থা করতে পেরেছি।

প্রশ্ন: এখানে আসার নিয়মাবলি যদি একটু বিস্তারিত বলতেন।

উত্তর: যারা মুসাফিরখানায় থাকতে চান তারা আসার আগে এন আই ডি নাম্বার ও যে ডাক্তার বা হাসপাতালে চিকিৎসা নিবেন তার নাম সহ আসার তারিখ উল্লেখ করে মুসাফির খানার তত্তাবধায়ক মাওলানা আহমাদ উল্লাহ আমজাদ সাহেবের হোয়াটসঅ্যাপ নাম্বারে বার্তা পাঠাবেন। তার নাম্বার ০১৯১১৪৬২৪৯৫। মুসাফিরখানা থেকেই ফোন করে কনফার্ম করা হবে।


যে সকল কাগজপত্র ও শর্তপুরন করা লাগবেঃ
১) ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট প্রমাণক বা প্রেসক্রিপসন।
২) রোগী ও অভিভাবকের জাতীয় সনদের ফটোকপি।
৩) মহিলা রোগী হলে অবশ্যই তার সঙ্গীকে মাহারাম ব্যক্তি হতে হবে।
৪) একজন রোগীর সাথে একজন বা সর্বাধিক ২ জন সঙ্গী থাকা যাবে।
৫) ঢাকাতে যাদের কোন রকম থাকার স্থান নেই এবং টাকা পয়সা দিয়ে থাকার সামর্থ্য নেই তাদের জন্যই এ ব্যবস্থা।

প্রশ্ন: এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা ব্যয় হয় সে সম্পর্কে একটু বর্ণনা করবেন।

উত্তর: উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে রযেছে বাড়ী ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, মুসাফিরখানার একজন তত্বাবধায়ক, একজন সিকিউরিটি ও একজন ক্লিনার এর বেতন।

প্রশ্ন: ঘর ভাড়া বা সিট ভাড়া কত করে পড়ে?

উত্তর: কারো থেকে কোন টাকা পয়সা নেওয়া হয়না। সকলের জন্য বিনামুল্যে থাকার ব্যবস্থা।

প্রশ্ন: সহজেই কি খালি ঘর বা সিট পাওয়া যায়? নাকি সিরিয়াল দিতে হয়?

উত্তর: আগে সিরিয়াল দিতে হয়।

প্রশ্ন: খাওয়ার ব্যবস্থা কি ভাবে হয়?

উত্তর: আপাতত খাওয়ার ব্যবস্থা নিজেদের করে নিতে হয়।

প্রশ্ন: অর্থের ব্যবস্থা কিভাবে হয়?

উত্তর: আমরা নিজেরাই শুরু করেছি। তবে সকলেই আর্থিকভাবে অংশগ্রহন করতে পারবেন এবং সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। হাফেজ মাওলানা আমজাদ সাহেবের নম্বরে বিকাশ অ্যাকাউন্টে যে কেউ সহযোগিতা পাঠাতে পারেন। ভবিষ্যতে আমাদের খাবার এবং অ্যাম্বুল্যান্স সার্ভিস চালু করার ইচ্ছে আছে।

সবশেষে বলতে চাই, আমাদের এই মুসাফিরখানা সম্পূর্ণ অরাজনৈতিক মাবতার সেবামূলক প্রতিষ্ঠান। সরকারিভাবে নিবন্ধিত হওয়ায় এখানে প্রতি বছর অডিট হয়। সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং এর মাধ্যমে আমরা এর নিরাপত্তা নিশ্চিত করে থাকি।

যেকোনো সময় মুসাফিরখানা পরিদর্শন করতে আসা যাবে।

ছবিঃ যশোর চৌগাছা থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নিতে এসে মুসাফিরখানায় মেহমান হলেন বাবা মশিউর রহমান, মা আলেয়া বেগম, ছেলে আতিকুর রহমান।

 

পরিদর্শন করার জন্য সবসময় আমন্ত্রিত। একই সাথে এ সম্পর্কিত যে কোন মতামত এবং সহযোগিতা প্রদানে তত্ত্বাবধায়ক সাহেব আহবান জানান।

নিজস্ব প্রতিবেদকঃ ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।