সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মস্তিস্কের ৩য় ভেন্ট্রিকুলার টিউমার এর জটিল অপারেশনে সফলতা

প্ল্যাটফর্ম নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার

৫ বছরের ফুটফুটে মেয়ে মালিহা (ছদ্ম নাম)। হঠাৎ করেই খাওয়া- দাওয়া ছেড়ে দিয়েছে, মাথা ব্যথা স্কুলে যাওয়া বন্ধ। এ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় শিশু ডাক্তারের কাছে এবং মাথা ব্যথার ঔষধ দেওয়া হয়। কিন্তু সুস্থ হওয়ার বিপরীতে মালিহা আরোও দূর্বল হতে থাকে, সাথে বমি হয় আর খেতে পারে না কিছুই। তখন রোগীর এম আর আই করে দেখা যায় ব্রেন টিউমার হয়েছে। আর টিউমার এর লক্ষণ হওয়ার দুই- তিন সপ্তাহ পরে নিউরোসার্জন এর কাছে আসলে, ২০১৯ সালের অক্টোবর মাসে ঢাকার ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মালিহার জটিল ৩য় ভেন্ট্রিকুলার ব্রেন টিউমার অপারেশন করা হয়। এ অপারেশনের চীফ সার্জন ছিলেন, ডা. মো: ইসমে আজম জিকো, এ্যানেস্থেশিয়া দিয়েছেন ডা. ফরহাদ রেজা। দীর্ঘ ৬ ঘন্টার সফল অপারেশনটি করা হয় অত্যাধুনিক ক্রেনিওটোম মেশিন ও মাইক্রোস্কপের সহায়তায়।

অপারেশনের চীফ সার্জন ডা. মো: ইসমে আজম জিকো বলেন, বাংলাদেশে এখন সফলতার সাথে অনেক জটিল জটিল ব্রেন টিউমার অপারেশন হচ্ছে। এই অপারেশনটি তার মধ্যে অন্যতম।


অপারেশনের পর হিস্টোপ্যাথলজি রিপোর্টের ভিন্নতা দেখে সন্দেহবশত, হিস্টোপ্যাথলজি রিপোর্ট আর পোস্টঅপারেটিভ স্ক্যান নিয়ে রোগী ভারতের ক্যান্সার বিশেষজ্ঞর শরণাপন্ন হয়। তিনি বলেন,

“সাধারণত এই ধরনের জটিল যায়গার টিউমার অপারেশন করলে রোগীর কিছু নিউরো ডেফিসিট হয়। কিন্তু আপনার বাচ্চার কোন ডেফিসিট হয় নি। কে অপারেশন করছে? বাংলাদেশে! বাংলাদেশ অনেক এগিয়েছে। তিনি আরও বলেন, গ্লিওমা অপারেশনে সম্পূর্ণ টিউমার সবসময় আনা যায় না, আনলে রোগীর ক্ষতি হয়, কিন্তু আপনার মেয়ের সম্পূর্ণ টিউমার এসেছে কোন ক্ষতি ছাড়াই”।

ব্রেন টিউমার সম্পর্কে ডা. মো: ইসমে আজম জিকো এর কাছে জানতে চাইলে তিনি সানন্দে সব প্রশ্নের উত্তর দেন। ব্রেন টিউমারের ক্ষেত্রে সার্জারি ছাড়া ভালো হওয়ার আর কোনো উপায় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, কিছু কিছু টিউমার মেডিসিন এর মাধ্যমে ভালো হয়। যেমন- প্রোল্যাক্টিনোমা আবার থেরাপিতেও কিছু টিউমার ভালো হয়”।  টিউমার হলে কখন অপারেশন করতে হবে প্রশ্নের উত্তরে তিনি জানান, “যদি টিউমার বিনাইন হয় তাহলে লক্ষণ না আসা পর্যন্ত অপেক্ষা করা যায় বা ফলোআপে রাখা যায় এবং লক্ষণ আসার সাথে সাথে অপারেশন করতে হয়, আবার যদি এম আর আই রিপোর্ট দেখে ক্যান্সারের মতো মনে হয় তাহলে টিউমার ধরা পরার সাথে সাথে অপারেশন করতে হয়”।

সাধারণ মানুষের মনে ব্রেন টিউমার অপারেশন নিয়ে অনেক ভীতি কাজ করে। ব্রেইন টিউমার অপারেশনের পরবর্তীতে কি বিশেষ কোনো জটিলটা দেখা যায়?

সাধারণ মানুষ ব্রেন টিউমার নিয়ে খুবই আতংকগ্রস্থ থাকে আর এর অনেকগুলো কারণও রয়েছে। যেমন: ব্রেন টিউমার হলেই জীবন শেষ এই ভ্রান্ত ধারণা। ব্রেন টিউমার নিয়ে সিনেমা নাটকেও খুব ভয় দেখানো হয়। মাইক্রোস্কোপ আসার আগে এবং নিউরো এ্যানেস্থেশিয়া ডেভেলপ করার আগে ব্রেনটি টিউমার সার্জারীর মৃত্যুহার বেশি ছিল এটাও একটা কারণ। কেননা, যখন মাইক্রোস্কোপ, ক্রেনিওটমি ছিলো না, নিউরোএ্যানেস্থেশিয়ার ঘাটতি ছিলো তখন অনেক সমস্যা হতো কিন্তু এখন কমে এসেছে। তবুও, যেগুলো কমন কমপ্লিকেশন সেগুলো হলো, রক্তক্ষরণজনিত, খিঁচুনি, জ্ঞানের মাত্রা কমে আসা, হাত পার শক্তি কমে আসা, এ্যানেস্থেশিয়াজনিত জটিলতা ও অন্যান্য।

ব্রেনের বিভিন্ন সার্জারি করার ক্ষেত্রে বাংলাদেশ এখন কেমন কাজ করছে?
বাংলাদেশ ব্রেন টিউমার সার্জারীতে এখন বিশ্বের সমপর্যায়ে। উন্নত বিশ্ব যেসব ফ্যাসিলিটি নিয়ে অপারেশন করে আমরা ও সেসব ফ্যসিলিটি নিয়ে অপারেশন করছি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। যেমনঃ
১. Intra operative nerve monitoring
২. Neuronavigation
৩. World standard microscope
৪. ICG for microvascular neurosurgery
৫. Intraoperative Doppler
৬. Endoscopic skull base surgery
৭. endoscopic intraventricular surgery
৮. Intraoperative ECOG

আমরা যখন বহির্বিশ্বে আমাদের পেপারস প্রেজেন্ট করি, আমরা দেখতে পাই প্রায় সর্বত্রই আমরা উন্নত বিশ্বের সম- পর্যায়ের ব্রেন টিউমার সার্জারি করছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।