বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ময়মনসিংহে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত ১৮ এপ্রিল শুক্রবার ভুল চিকিৎসায় স্বাধীন (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ক্ষুব্ধ লোকজনের ভয়ে চিকিৎসক মো. রুহুল আমিন পালিয়ে যান। তাঁকে না পেয়ে লোকজন তাঁর ওষুধের দোকানের সাইনবোর্ড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
সরেজমিনে এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার বেলতৈল গ্রামের জাকির হোসেন ও আছমা খাতুন তাঁদের ছেলে স্বাধীনকে নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তাঁরা নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে পৌঁছামাত্র ‘দেওয়ানগঞ্জ মেডিকেল সার্ভিস সেন্টার’-এর মালিক মো. রুহুল আমিন শিশুটির অবস্থা খারাপ বলে তাঁদের ওই সেন্টারে ডেকে নেন। পরে তিনি চিকিৎসা শুরু করেন।
আছমা বলেন, ‘আমার ছেলের লিভার এখনই ফেটে যেতে পারে ভয় দেখিয়ে চিকিৎসা শুরু করেন রুহুল। এ সময় রুহুল একাধিক তরল সিরাপ ও বড়ি গুঁড়ো করে তাঁর ছেলেকে খাওয়ান। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় একাধিকবার ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণ পর আমার ছেলের পাতলা পায়খানা ও খিঁচুনি দেখা দেয়। এভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চিকিৎসা চালানো হয়। রাইত তিনডার সময় বুজতাম পারি আমার বুকের ধন আর নাই। এ সময় আমি কান্না শুরু করলে রুহুল ডাক্তার আমাকে ধমকানো শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘গতকাল শুক্রবার ভোরে আমাকে ও আমার মৃত শিশুটিকে নিয়ে রুহুল গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে কমপ্লেক্সের বারান্দায় আমাদের রেখে রুহুল পালিয়ে যান। পরে আমি সন্তানের লাশ কোলে নিয়ে দেওয়ানগঞ্জ মেডিকেল সার্ভিস সেন্টারে আসি। এ সময় সেন্টারটি তালাবদ্ধ দেখতে পাই।’
দেওয়ানগঞ্জ বাজারের লোকজন জানান, ওই শিশুর মায়ের কান্না শুনে উত্তেজিত হয়ে তাঁরা চিকিৎসকের পদবি-সংবলিত সাইনবোর্ডটি ভেঙে সেন্টারের ভেতরে ঢোকার চেষ্টা চালান। এ সময় ক্ষুব্ধ লোকজন সার্ভিস সেন্টারটিতে তালা লাগিয়ে চাবি পুলিশের হাতে তুলে দিয়ে রুহুলকে ভণ্ড চিকিৎসক হিসেবে অভিযুক্ত করে তাঁর বিচার দাবি করেন।
রুহুল আমিন তাঁর সাইনবোর্ডে লিখেছেন, তিনি মেডিসিনে ডিপ্লোমাধারী। মা, শিশু, চর্ম ও যৌনরোগ অভিজ্ঞ। তবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তাজুল ইসলাম খান জানান, মেডিসিনে ডিপ্লোমা নামে চিকিৎসাশাস্ত্রে কোনো ডিগ্রি নেই। এসব ভুয়া। এ বিষয়ে কথা বলতে রুহুল আমিনের মুঠোফোনে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।