বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও মারধরের নেপথ্যে হাসপাতালের দালালদের একটি চক্র জড়িত।

হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে চিকিৎসক নাইমুল হাসনাতের ওপর হামলা ও মারধরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় শনিবার দিনব্যাপী সমঝোতা বা আপস-মীমাংসার চেষ্টা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তত্ত্বাবধায়কের কক্ষে চলে এ সমঝোতা বৈঠক। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতারা এ সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

হাসপাতালে হামলা ও মারধরের শিকার নাইমুল হাসনাত জানান, শুক্রবার বিকেলে যে রোগী মারা গেছেন, তাঁর চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। তিনি বলেন, ‘সেই রোগী মুমূর্ষু অবস্থায় যে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন, সে খবর জরুরি বিভাগে দায়িত্বরত কোনো স্টাফ আমাকে জানায়নি। জানালে সেই রোগী রেখে আমি নামাজে যেতাম না। নামাজ আদায় করে যখন হাসপাতালে এসেছি, তখন দেখি রোগী মারা গেছেন।’

চিকিৎসক নাইমুল হাসনাত আরও বলেন, ‘যারা আমার ওপর হামলা চালিয়েছে, তারা রোগীর স্বজন নয়। তারা বহিরাগত। পরে জানতে পেরেছি, হামলাকারীদের মধ্যে একজন শহরের পৌর কাঠালী এলাকার আবদুর রহমান। আরেকজন সোহাগ। তাদের কেউই রোগীর আত্মীয় নয়। তারা সবাই হাসপাতালের দালাল চক্রের সদস্য।’

নিহত মাকসুদুর রহমানের স্বজন শুভ বলেন, রোগীর কোনো আত্মীয়স্বজন চিকিৎসকের ওপর হামলার সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা ও তাঁকে মারধরের ঘটনা দুঃখজনক।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল-সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সে সুযোগ নিচ্ছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকেরা। হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।

হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করে জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দালালদের মদদ দেওয়ার কারণে হাসপাতালকে দালালমুক্ত কর সম্ভব হচ্ছে না। এ ছাড়া ওই দালালদের সঙ্গে হাসপাতালের কিছু স্টাফের সখ্য রয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম জানান, শুক্রবার বিকেলে হাসপাতালে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় যদি চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সমঝোতার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা উভয় পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে জানাবেন। আর ডাক্তারের ওপর হামলা ও তাঁকে মারধরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। হাসপাতালে দালালদের বিষয়টি এড়িয়ে যান হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের সামনে ডাক্তারের ওপর হামলা ও মারধরের ঘটনায় কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মাকসুদুর রহমান নামের এক ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হলে স্বজনেরা তাঁকে হাসাতালে নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা নাইমুল হাসনাত রোগীকে মৃত ঘোষণা করেন।

রোগীর এই মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করে বিকেলে নাইমুল হাসনাতের ওপর হামলা ও তাঁকে মারধর করে কিছু অতি উৎসাহী লোক।

খবর পেয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ তাৎক্ষণিক উত্তেজিত জনতার হাত থেকে ওই চিকিৎসককে রক্ষা করে নিরাপদে তাঁর বাড়িতে পৌঁছে দেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।