শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বয়স এবার বাড়বে না, কমবে

১৯ ফেব্রুয়ারি ২০২০: নিজের সতেজ ও সুন্দর রূপলাবণ্য বজায় রাখতে কে না চায় বলুন?যৌবনশক্তি ধরে রাখার চেষ্টা মানুষের বহুকালের৷ মহাবিশ্বের আনাচে কানাচে পদচারণা থেকে শুরু করে পুরো পৃথিবীকে সে হাতের মুঠোয় এনে ফেললেও থামাতে পারেনি বয়সের চাকা৷ অবশেষে সেই অপেক্ষার যেন অবসান ঘটতে চলল৷ সম্প্রতি বিজ্ঞানীরা এক আণবিক চাবির (মলিকিউলার সুইচ) সন্ধান পেয়েছেন, যার মাধ্যমে এই বয়সের চাকাটি থামিয়ে দেয়া যাবে; এমনকি উলটো ঘোরানোটাও সম্ভব৷

‘বয়স’ বা ‘এজিং’ মানে কী?

প্রাণীদের জীবনকালের পুরোটা জুড়েই শরীরের কোষের জন্ম মৃত্যু চলতে থাকে৷ নতুন জন্ম নেয়া কোষের সংখ্যা যখন মারা যাওয়া কোষের তুলনায় অনেক বেশি থাকে, তখনই ওই প্রাণীর শরীর আকারে, শারীরিক শক্তিতে বাড়তে থাকে৷ কিন্তু যখনই উল্টোটা ঘটে, অর্থাৎ মৃত কোষের সংখ্যা বেড়ে যায়, ঠিক তখনই বার্ধক্য দেখা দেয়৷ এসময় শরীরের অন্যান্য কোষের পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতির সম্মুখীন হয়; যার কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অংশে প্রদাহজনিত সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস, হৃদরোগসহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়৷

বিজ্ঞানীরা বলেছেন, শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ক্রিয়া নিয়ণ্ত্রণ করে, এমন আণবিক চাবিটি তারা খুঁজে পেয়েছেন৷ এতে করে কোষের প্রদাহজনিত সমস্যা থেকে শুরু করে বার্ধক্যজনিত নানান সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে,অর্থাৎ কোষের মৃত্যুহার কমানো সম্ভব৷ আর এটি সম্ভব হলে শরীরে কোষের জন্মমৃত্যুর মধ্যে ভারসাম্য আনা সম্ভব হবে৷

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক দল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণা নিবন্ধে তাদের আবিষ্কৃত এ আণবিক চাবিটি সম্পর্কে বলেন৷ ৬ ফেব্রুয়ারি এ সম্পর্কিত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয় সেল মেটাবলিজম জার্নালে৷ গবেষক দল দেখেন, শরীরের ঝুঁকি শনাক্ত ও সম্ভাব্য প্রদাহের বিরুদ্ধে সাড়া দেয়ার জন্য যে প্রোটিনটি কাজ করে থাকে,তা হলো এনএলআরপিথ্রি ইনফ্ল্যামাসোম৷ এই প্রোটিনটি কখনো কখনো অতি সক্রিয় হওয়ার কারণে স্মৃতিভ্রংশ, ডায়াবেটিস, ক্যান্সারসহ নানা মারাত্নক রোগের ঝুঁকি দেখা যায়৷ এই প্রোটিন থেকে বিশেষ এক ধরনের অণু সরিয়ে নেয়ার মাধ্যমে প্রোটিনটিকে নিষ্ক্রিয় করে ফেলা সম্ভব৷ আর গবেষকগণ এ বিশেষ অণু অপসারণের কাজটিই সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন৷ যে প্রক্রিয়ায় কাজটি করা হয়,তাকে বলা হয় ডিএসিটাইলেশন৷

এখন মনে হতে পারে, বড় কোন প্রদাহে তাহলে এ প্রোটিনের অনুপস্থিতি সংকটকে আরো বাড়িয়ে তোলার কথা৷ বিজ্ঞানীরা আশ্বাস দিয়েছেন, সেক্ষেত্রে প্রোটিনটিকে এসিটাইলেশন করা হবে, অর্থাৎ সুইচ অন করা হবে৷ তার মানে প্রোটিনটি সক্রিয়তা নিষ্ক্রিয়তার সিদ্ধান্ত মানুষই নিতে পারবে৷

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।