বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

সুইসাইড শব্দটি ল্যাটিন ” সুই সেইডার ” থেকে আগত যার আক্ষরিক অর্থ ” নিজেকে হত্যা করা ” । মূলত কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষই হল আত্মহত্যা । বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রকাশিত ২০১৪ সালের একটি রিপোর্ট অনুযায়ী সমগ্র বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যার শিকার এবং সেই হিসেবে আত্মহননের মাধ্যমে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় আট লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে । উল্লেখ্য , ইতিমধ্যেই সারা বিশ্বে (১৫-২৯) বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হিসেবে আত্মহত্যাকে চিহ্নিত করা হয়েছে । তাই আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে international association for suicide prevention কর্তৃক প্রতি বছর ১০ই সেপ্টেম্বর ” বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ” পালিত হয় যার এই বছরের প্রতিপাদ্য বিষয় হল, ” working together we prevent suicide ” । উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে বিভিন্ন দেশ হতে ১৯৪ জন প্রতিনিধি নিয়ে ৬৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে , (২০১৩ থেকে ২০২০ সাল ব্যাপী ) মেন্টাল হেল্থ একশন প্ল্যান নির্ধারণ করা হয় এবং এই লক্ষ্য বাস্তবায়নে চারটি মূল বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় । যথা :
১ . মানসিক স্বাস্থ্য বিষয়ক ফলপ্রসূ নেতৃত্ব জোরদারকরণ
২. উন্নত এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণ
৩. মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রচারণা ও প্রতিরোধ মূলক পদক্ষেপ বাস্তবায়ন
৪. মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণায় প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সমূহ যাচাইকরণ

আত্মহত্যার ভয়াবহতা সম্পর্কে সচেতনার লক্ষ্যে সমগ্র বিশ্বে আত্মহত্যা প্রতিরোধে কার্যকর কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে SAMSHSA , AAS, AFSP , NSPL, NIMH প্রভৃতি কাজ করে যাচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী , বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার দেশসমূহে আত্মহত্যার হার ক্রমবর্ধমান এবং বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ২০১৭ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে গড়ে প্রতিদিন ৩০ জন ব্যক্তি আত্মহননের পথ বেছে নিচ্ছে । বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আত্মহত্যার হার কমানোর লক্ষ্যে ২০১৩ সালে অলাভজনক মানসিক স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান “কান পেতে রই ” এর যাত্রা শুরু হয় যেখানে , যে কোনো ব্যক্তি শুধু মাত্র ফোনকলের মাধ্যমে জরুরী ভিত্তিতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো কাউন্সেলিং লাভ করতে পারে । তবে উল্লেখ্য এর ব্যাপ্তি এখনো সীমিত পরিসরে কার্যকর যার দরুন প্রকৃত পক্ষে দেশে আত্মহত্যা রোধে সরকারি হস্তক্ষেপ এবং পদক্ষেপ সমূহ এখন সময়ের দাবি । The Lancet Psychiatry , volume 6, Issue 1, PE1, January 1, 2019 অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রতি ১০০০০০ জনের জন্য গড়ে ০.০৭৩ জন সাইকিয়াট্রিস্ট রয়েছেন যা চাহিদার তুলনায় নগণ্য । এছাড়াও একই সূত্রের আরেকটি জরীপে দেখা যায় , দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের কেবল ০.৪৪ শতাংশ ব্যয় করা হয় মানসিক স্বাস্থ্য সেবায় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ।

হৃদিতা রোশনী
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।