বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির প্রথম আন্তর্জাতিক সম্মেলন

 

26112460_2069843893251951_6003005828590934122_n

 

মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০১৭,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)-এর শহীদ ডা. মিলন হলে  দিনব্যাপী বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হল  ।

 

 

 

লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগীকে সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে  বিএসএমএমইউ’র স্টেম সেল থেরাপি । লিভার অকার্যকর ও লিভার সিরোসিসে আক্রান্তসহ বিভিন্ন রোগীকে সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্টেম সেল থেরাপি।

বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ, হেপাটোলজি (লিভার) বিভাগসহ বিভিন্ন বিভাগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্টেম সেল থেরাপি লিভার সিরোসিস ছাড়াও ত্বকের ঘা, স্পাইনাল কর্ডে ইনজুরি, ডায়াবেটিস, হার্ট অকার্যকর, চোখের রোগসহ বিভিন্ন রোগে ব্যবহার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন লিভার সিরোসিসে আক্রান্ত রোগীর দেহে স্টেমসেল প্রতিস্থাপন করে ৩৪ জনের ক্ষেত্রে সুফল পাওয়া গেছে। বিশেষ করে ওই সকল রোগীর লিভারের অবস্থার উন্নতি হয়েছে এবং অকার্যকর লিভার কাজ করতে শুরু করেছে। এটা একটি চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর চিকিৎসা বিষয়ক আবিষ্কার ও সফলতা।

 

 

 

25660202_2069844183251922_2266167028390415364_n

 

লিভারের সমস্যায় আক্রান্ত রোগীদের দেহে বিশেষ ধরনের ইনজেকশন দিয়ে স্টেমসেলের সংখ্যা বৃদ্ধি করা হয়। রক্ত থেকে স্টেমসেল আলাদা করে পরবর্তীতে রোগীকে ক্যাথল্যাবে নিয়ে তার লিভারে অটোলোগাস পদ্ধতিতে স্টেমসেল প্রতিস্থাপন করা হয়।

26112383_2069843996585274_2772275355860532868_n

 

 
এই সম্মেলনে জাপান, ইরান ও ভারতের পাঁচজন বিশেষজ্ঞসহ অর্ধশতাধিক দেশীয় বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সভাপতি ও বিএসএমএমইউ-এর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ওই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিপাবলিক অফ ইরানের এ্যাম্বাসেডর চার্জ দ্য এ্যাফেয়ার্স ইব্রাহীম সাফি রিজওয়ানি নেজাদ (Mr. Ebrahim Shafi Rizwani Nezad), ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি অফ ইকোনোমিক্স মিস জিনা ইউকি (Ms. Gina Uiki), জাপানের ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, ইরানের ডা. হামিদ রেজা আগায়ান (Dr. Hamid Reza AGhayan) প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি জেনারেল ও বিএসএমএমইউ-এর সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

 

26113814_2069843849918622_8252632851742451603_n

 
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, স্টেম সেল থেরাপি চিকিৎসা বিজ্ঞানের এক নতুন আঙ্গিক ও সংযোজন। এ পদ্ধতি বাস্তবায়ন হলে বাংলাদেশ চিকিৎসা বিজ্ঞানের জগতে আরো এক ধাপ এগিয়ে যাবে। এ পদ্ধতির সফল বাস্তবায়নে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন,

“বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন রোগীর দেহে স্টেমসেল প্রতিস্থাপন করা হয়েছে। এটা একটা বিরাট অর্জন। স্টেম সেল থেরাপি ব্যবহার করে রোগীকে বাঁচিয়ে রাখা যায় সেটা এখন আর শুধু স্বপ্ন নয়, এটা এখন এক সুন্দর বাস্তবতা। ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রিজেনারেটিভ মেডিসিন নিয়েও কার্যক্রম শুরু করা হবে। “

 

 

 

26166043_2069844346585239_5828413253379114488_n

 

সম্মেলনে বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সেক্রেটারি জেনারেল ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) জানান, স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অনন্য সংযোজন। প্রায় দেড় বছর ধরে দেশে স্টেমসেল থেরাপি নিয়ে তারা কাজ করছেন। লিভার বিশেষজ্ঞ হিসেবে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে থেকে যথাযথ অনুমোদন নিয়ে লিভার সিরোসিস রোগীদের স্টেমসেল ব্যবহার করে সুফল পেয়েছেন।

 

 

 

 

ছবি: সোহেল গাজী। তথ্য : প্রশান্ত মজুমদার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।