বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে জিকা ভাইরাস ঃ গুজবে কান না দেওয়ার পরামর্শ

লিখেছেনঃ ডাঃ মারুফুর রহমান অপু

গুজবে কান্দিবেন না!
আজকালের মধ্যে একটা খবর ভাইরাল হবে বা হচ্ছে সেটা হল “বাংলাদেশে পাওয়া গেছে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী/ জিকা ভাইরাস এখন বাংলাদেশে…..

সাধারন মানুষের কাছে আতকে ওঠার মত খবরই বটে। তবে শিরোনামে বিভ্রান্ত না হয়ে ভেতরে পড়লে বুদ্ধিমানেরা অনেকেই বুঝতে পারবেন। বাংলাদেশে রোগ বিস্তার নিয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রতিষ্ঠানটির দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অনেক। প্রতিবছর বিভিন্ন সময়ে মহামারী হবার মত রোগগুলোর উপর গবেষণার জন্য আক্রান্ত রোগীদের থেকে তারা নমুনা সংগ্রহ ও সংরক্ষন করে। ২০১৪ সালে ডেংগু ও চিকনগুনিয়া (দুটোই এডিস মশাবাহিত) রোগে আক্রান্ত ব্যাক্তিদের থেকে কিছু রক্ত নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে কিছু নমুনাতে ডেংগু ও চিকনগুনিয়া পাওয়া যায় নি কিন্তু রোগীর একই রকম রোগ লক্ষণ ছিলো। সেসব নমুনা আবার পরীক্ষা করার সময় দেখা যায় ২০১৪ সালের আগস্টে চট্টগ্রামের ৬৭ বছর বয়সী এক ব্যাক্তির শরীর থেকে সংগ্রহ করা নমুনাতে জিকা ভাইরাস এর উপস্থিতি ছিলো অর্থাৎ তিনি সে সময়ে জিকা ভাইরাসে আক্রান্ত ছিলেন। IEDCR এর গবেষকেরা বলেন, বাংলাদেশে অনেক আগে থেকেই জিকা ভাইরাস থাকার সম্ভাবনা আছে এর কারন জিকার বাহক এডিস মশা বহু আগে থেকেই এখানে বিদ্যমান। এর অর্থ এই নয় যে বাংলাদেশে জিকা মহামারী আছে। আসলে জিকা ভাইরাস বহু আগে থেকেই বিভিন দেশে বিশেষ করে আফ্রিকায় ছিলো (প্রথম সনাক্ত করা হয় ১৯৪৮ সালে)। সম্প্রতি ব্রাজিলে এটি মহামারী আকারে দেখা দেয় এবং একই সাথে ছোট মাথার বাচ্চা (এনেনকেফালি) হবার প্রবণতা বেশি দেখা দেয়। এটা থেকে ধারনা করা হয় গর্ভবতী মহিলারা জিকা ভাইরাসে আক্রান্ত হলে বাচ্চার এনেনকেফালি হতে পারে যদিও সরাসরি সম্পর্ক এখন পর্যন্ত খুজে পাওয়া যায় নি। আর্জেন্টাইন একদল গবেষক বলছেন ব্রাজিলে সরবরাহকৃত পানিতে মশার লার্ভা ধ্বংসকারী রাসায়নিক উপাদান মেশানো হয়েছে যার থেকে এনেনকেফালির প্রবণতা বাড়তে পারে। এমনিতে জিকায় আক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রে সাধারন জ্বর, শরীরে ব্যাথা ও র‍্যাশ, মাথা ব্যাথা ইত্যাদি থাকে, এটি ৫-৭ দিনে এমনিতেই ভালো হয়ে যায়। এখন পর্যন্ত জিকায় আক্রান্ত হয়ে মৃত্যু বা হসপিটালে ভর্তির রেকর্ড নেই।

তাহলে আমরা কি প্যানিকড হবো?
জ্বি না, দেশ জিকা ভাইরাসে সয়লাব মনে করে দুশ্চিন্তিত হবার কোন কারন নেই। যে নমুনা পাওয়া গেছে সেটি ২০১৪ সালের। এছাড়া ব্রাজিলে জিকা মহামারী জনিত জটিলতা যেমন এনেনকেফালি বাংলাদেশে প্রকট নয়।

তাহলে আমরা কি সচেতন হবো?
জ্বি অবশ্যই। জিকার বাহক জিকা ছাড়াও ডেংগু ও চিকনগুনিয়া রোগ ছড়ায়। এগুলো থেকে বাচতে মশারি ব্যাবহার করুন। বাড়ির আশেপাশের ঝোপঝাড়, জমে থাকা পানি, মশার বাসস্থান ধ্বংস করুন।

সুস্থ থাকুন, সুন্দর থাকুন

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।