বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বর্তমানে কোভিড পরিস্থিতি – আশা নাকি আশংকা?

প্ল্যাটফর্ম নিউজ, ৪ আগস্ট, ২০২০, মঙ্গলবার
ইদের আগে পরে বিভিন্ন স্থানে জনসমাগম ও আড্ডায় মেতে উঠার চিত্র দেখা গেছে চট্টগ্রাম নগরীর সর্বত্র। স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। কোভিড পরিস্থিতির উন্নতি কি এর কারণ? কোভিড কি আসলেই অনেক কমে গেছে?

চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ আক্রান্ত এবং মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী কমে যাচ্ছে। অন্যদিকে, লাশ সৎকারে নিয়োজিত সংস্থাগুলোর তথ্য মতে কোভিড-১৯ ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা এখনও খুব একটা কমে নি।

চট্টগ্রাম জেলায় প্রায় দুই মাস আগে, গত ইদের পর কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে গিয়েছিল। হাসপাতাল বেড কিংবা আইসিউইউ সংকট ছিল চরম পর্যায়ে। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, এই সংখ্যাটি অনেকটাই কমে এসেছে। পবিত্র ইদ উল আজহার আগে, গত ২৫ জুলাই থেকে ৩১ জুলাই এর রিপোর্ট অনুযায়ী কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭৪ জন। এর মধ্যে গত ৩১ জুলাই কোভিড-১৯ নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ১১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আক্রান্তের সংখ্যার তুলনায় মৃতের সংখ্যা চট্টগ্রাম জেলায় অনেক কম। রিপোর্ট অনুযায়ী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই, এক সপ্তাহে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ৫ জন। গত ৩১ জুলাই উপজেলায় মারা গিয়েছেন ২ জন। চট্টগ্রাম মহানগরে করোনাকালীন (৩১ জুলাই পর্যন্ত) মৃত্যু ২৩৩।

মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর অভিজ্ঞতায় ভিন্ন চিত্র দেখা গেছে লাশ দাফনে কাজ করা সংগঠনগুলোয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশের হিসাব অনুযায়ী গত ২৪ জুলাই পর্যন্ত করোনা ও করোনা উপসর্গ নিয়ে লাশ দাফনের সংখ্যা ৫০৫, যা গত ৩১ জুলাই এসে দাঁড়িয়েছে ৫৫৩ জনে। এক সপ্তাহে মোট ৪৮ টি লাশ দাফন করে এই সংস্থার কর্মীরা।

চট্টগ্রামে লাশ দাফনে কাজ করা আরেকটি সংগঠন আল মানাহিলের হিসাবে, গত ২৪ জুলাই পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত অথবা এর উপসর্গ নিয়ে দাফন করা লাশের সংখ্যা ছিল ৩৫৬ টি, যা ২৯ জুলাই পর্যন্ত হয় ৩৮০ টি। অর্থাৎ ৫ দিনে ২৪টি লাশ দাফন করে এই সংস্থার কর্মীরা। এ ব্যাপারে সংস্থাটির ফেইসবুক পেইজ থেকে জানা যায় (২৯ জুলাইয়ের পোস্ট),

“আমরা খেয়াল করে দেখেছি যে, নগরীর সরকারী ও বেসরকারী হাসপাতালগুলোর আইসিও তে রোগীর সংখ্যা বাড়ছে। ফলে কোভিড-১৯ এ অথবা সাস্পেকটেড হিসেবেও মৃতের সংখ্যাও বাড়ছে। টানা দ্বিতীয় দিনের মত আমরা ১০ এর অধিক লাশ দাফন করেছি। এ পর্যন্ত সর্বমোট ৩৮০ জনকে দাফন কাফন করেছে আল মানাহিল।”

চট্টগ্রাম জেলায় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী একদিকে কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, খালি হচ্ছে হাসপাতাল বেড, সংকট কমেছে আইসিইউ এর। আবার সরেজমিনে কাজ করার অভিজ্ঞতা ভিন্ন লাশ দাফনকাজে নিয়োজিত সংস্থাগুলোর।

চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে অথবা এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা নিয়ে হিসাবের ভিন্নতা হয়তো প্রকৃত অবস্থা তুলে ধরছে না। সংখ্যা যাই হোক, সর্বস্তরে সচেতনতা ও সাবধানতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। যেসব দেশ কোভিড আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় স্বাস্থ্যবিধি ও অন্যান্য ব্যবস্থা শিথিল করেছিল, তারাই আবার হঠাৎ অনেক আক্রান্ত রোগী সামলাতে হিমশিম খেয়েছে। তারা আবারও বহু মৃত্যুর সাক্ষী। এসব ঘটনা আমাদের সতর্ক হতে শিক্ষা দেয়। প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটাই প্রত্যাশা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।