রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম ট্রাভেল উইং ভ্রমন গল্পঃ খুম (জলপ্রপাত) এর রাজ্যে ডুব

জীবনের রোমাঞ্চ যখন শেষ মনে হয় তখনি জীবনের প্রতি নেশা শুরু। বেচে থাকার, আবেগের, উচ্ছ্বাসের, হাসি, আনন্দের। এমনি ট্যুর ছিল থুইসাপাড়া, আমিয়াখুম, সাতভাইখুম, মেলাখুম,নাইক্ষংখুম,ভেলাখুম,নাফাখুম আর রেমাক্রির।
.২৪ তারিখ রাতে সারা রাত জার্নি করে বুঝতে পারিনি বান্দরবান এত সুন্দর লাগবে। সূর্যের আলোয় উদ্ভাসিত শহরটি থেকে নাস্তা করে চান্দের গাড়িতে যাত্রা থানচির পথে। পাহাড়ের কোল ঘেঁষে চলে যাওয়া একবেকে যাওয়া পথ। দূর পাহাড় মিশে আছে মেঘের সাথে। সবুজ ঘাসের উপর শিশির চমকে উঠে আমাদের ধাঁধা লাগিয়ে দিচ্ছিল। আমরা দেখছিলাম আর হয়ত হারিয়েও যাচ্ছিলাম। থানচি পৌঁছে গেলাম পথের ঘোর শেষ না হতেই। লাঞ্চ করেই আবার যাত্রা। এবার ট্রলারে করে । সাঙ্গু নদীতে ভেসে পড়া পদ্মঝিরির জন্য। নদীর পানিতে হয়ত জাদু ছিল ।স্রোতস্বিনী নদী সে, কিন্তু নিচের সচ্ছ পাথরের মুগ্ধতা সে ভোলার মত নয়।একটু পর পায়ে হেটে শুরু হল থুইসা পাড়ার যাত্রা। প্রায়ই পা পানিতে ডুবল, অনেক সময় ডুবল কোমর পর্যন্ত। পিচ্ছিল ঝিরি পথ দিয়ে হাটতে হাটতে পৌঁছে গেলাম একটা পাড়ায়।তখন অলরেডী সন্ধ্যা। টর্চ বের করে আবার যাত্রা শুরু । সেই টর্চের আলয় ঝিরি পথে যাত্রা এক অনন্য আধিভৌতিক অভিজ্ঞতা । যাত্রার শেষ হল ১১ টায়। সবাই তখন ক্লান্ত , বিধ্বস্ত …কিন্তু একটা আলাদা তৃপ্তি সবার মাঝে ।
২৫ তারিখে ব্যাগ থুইসা পাড়ায় রেখে আবার যাত্রা শুরু খুমের সৌন্দর্যে হারাবার জন্য। মাথার উপর কড়া রোদ।প্রথম গন্তব্য দেবতার পাহাড়। পাহাড়টি খাড়া প্রায় ৯০ ডিগ্রী। যখন নামার পরে সবাই উপরে তাকালাম আচমকা একটা কথা মনে এল। দেবতাদের কেন আরাধ্য বলা হয়। এই পাহাড় নেমে আসতে পারব কল্পনায় ছিল না। কিভাবে আবার উঠব তা কল্পনায় আসার আগেই ভেলায় চড়ে বসলাম। পাহাড়ের মাঝে দিয়ে খুমের পানি। বাঁশের ভেলায় যাত্রা। খুম দেখতে হলে পাথরের নিচ দিয়ে যাওয়া। আশেপাশের কয়েকটা দলের মানুষ সাহস করলেন না। আমরা করলাম। জীবনের আনন্দ এর আরেক মাত্রা শুরু হল। মেলাখুম,নাইক্ষংখুম,ভেলাখুম। পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে যাওয়া, পানি ছিটকে দেখা রংধনু আর পানির গর্জন। আর কিছুর এখানে স্থান নেই।
আমিয়াখুমের সঙ্গে ছিল অন্য মোলাকাত। আমিয়াখুমের একদম উপরে এসে দেখছিলাম তার পানি ছিটকে পড়া। পাগলের মত গর্জন করে তারপর তার শান্ত পানিতে ভিজে যাওয়া। সাতভাইখুম ছিল আবার ভেলায় চড়ে। এক ঘণ্টায় পাহাড় তার সৌন্দর্য হয়ত দেখিয়ে দিল। যে সৌন্দর্য ভাষায় বলার মত না ।
২৬ এ ছিল সহজ ট্র্যাক । উদ্দেশ্য নাফাখুম। নাফাখুমের রাস্তার চমৎকার জিনিস হল ঝিরির বিভিন্ন ধরনে আকার , সবুজ শ্যাওলা, আকাবাকা উঁচুনিচু পথ আর সবুজ প্রেইরি। নাফাখুমের রূপে মুগ্ধ হয়ে রেমাক্রি পৌছাতে সন্ধ্যা হল । বিশ্রাম নিয়ে বারবিকিউ আর ফানুস রাত সাথে সূর্য্যর খোলা গলায় ইউকেলেলে নিয়ে লোকগান ।
২৬ তারিখে, সকাল ৭ টায় কুয়াশায় ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে ট্রলারের যাত্রা থানচির জন্য। ওইদিন এ ঢাকায় ফেরা ।
শেষ হয়ে গেল স্বপ্নের যাত্রা , আবারো বাস্তবতায় ফেরা। কিন্তু চোখে তো এখনো লেগে আছে সেই স্বর্গীয় সৌন্দর্য্য …।

ছবিতে ট্রাভেল উইং এর ট্যুরঃ

লেখাঃ অদিতি চৌধুরী
ছবিঃ তন্ময় সূর্য

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।