মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রশ্নে প্রশ্নে সহজ করে কোভিড-১৯ | পর্ব ৯

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুলাই ২০২০, সোমবার

ডা. মারুফ রায়হান খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
বসুন্ধরা কোভিড ডেডিকেটেড হসপিটাল।

১) প্রশ্ন: কোভিডের রোগীরা হসপিটালে ভর্তি হলে নাভির পাশে একটা ইনজেকশান দেওয়া হয়৷ এটা কি করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসা?

উত্তর:  অনেকেই মনে করছে এটি করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসা। আসলে ব্যাপারটি তেমন নয়। দেখা গেছে কোভিডে আক্রান্ত হয়ে যারা মারা যান তাদের একটি বড় অংশ রক্ত জমাট বেঁধে যাওয়া জনিত জটিলতায় মারা যান৷ এই ইনজেকশানটি রক্ত তরল করার একটা ওষুধ। এটি রক্ত জমাট বেঁধে যাওয়া প্রতিরোধ করে। বলা যেতে পারে এই ইনজেকশানটি কোভিডের একটি বড় রকমের জটিলতা যেন না হয়, তার জন্যেই আগে-ভাগে দেওয়া। এই ইনজেকশান আগেও আমরা বহু ব্যবহার করেছি, বিশেষত হার্টের রোগীদের অহরহ দিয়েছি৷

তবে হ্যাঁ, এটি কোভিডের চিকিৎসার অন্তর্ভুক্ত, যা চিকিৎসকের পরামর্শে নিতে হয়।

২) প্রশ্ন: হ্যান্ড স্যানিটাইজার কতোটুকু নিতে হবে?

উত্তর: একটা পয়সা হাতে যতোটুকু দখল করে অতোটুকু পরিমাণে নেয়াই যথেষ্ট।

৩) যারা ধূমপান করে তাদের কি করোনাভাইরাস বেশি ক্ষতি করতে পারে?

উত্তর: এখন পর্যন্ত যে সীমিত তথ্য-উপাত্ত রয়েছে তার আলোকে বলা যায়, যারা ধূমপায়ী তাদের কোভিডে জটিলতার সম্ভাবনা বেশি। কারণ করোনাভাইরাস মূলত ফুসফুসকে আক্রমণ করে, আর যারা ধূমপান করে, তাদের ফুসফুস আগে থেকেই নাজুক অবস্থায় থাকে। অন্যদিকে ধূমপান সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতাই কমিয়ে দেয়। ফলে শুধু করোনাভাইরাস কেন যেকোনো জীবাণু দিয়েই আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে।

ক. তাহলে কি কোনো আশাই নেই? ভুল বুঝতে পেরে ধূমপান যদি কেউ ছেড়ে দিতে চায়?

উত্তর:  আশার কথা হচ্ছে ধূমপান ছেড়ে দিলে ধূমপানজনিত স্বাস্থ্যঝুঁকি অনেকখানি কমে যেতে পারে। জীবনের আয়ু বৃদ্ধি পেতে পারে।

– ধূমপান ছেড়ে দেবার ১ বছর পর হার্ট এটাকের ঝুঁকি অর্ধেক কমে যায়। ছাড়ার ১৫ বছর পর হার্ট এটাকের ঝুঁকি কমে যে, কখনও ধূমপান করেনি তার সমান হয়ে যেতে পারে।

– ধূমপান ছেড়ে দেবার ২-৫ বছরের মধ্যে স্ট্রোকের ঝুঁকি কমে যে কখনও ধূমপান করেনি তার সমান হয়ে যেতে পারে।

– ধূমপান ছেড়ে দেবার ৫ বছরের মধ্যে মুখ, গলা, খাদ্যনালী এবং মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি অর্ধেক কমে যায়।

– ধূমপান ছেড়ে দেবার ১০ বছর পর ফুসফুসের ক্যান্সারে মারা যাবার ঝুঁকি অর্ধেক কমে যায়।

খ. তাহলে কেউ যদি আরও কিছুদিন ধূমপান করে তারপরই ছাড়তে চায়?

উত্তর: সিগারেট বানানোই হয়েছে নেশার জন্য। কেউ যতো বেশিদিন ধরে সিগারেট খাবে, সে ততো বেশি এর নেশায় জড়িয়ে যাবে। তার জন্যে ততো কঠিন হবে এই নেশা থেকে বের হওয়া। তাই যতো তাড়াতাড়ি ছাড়ার প্রচেষ্টা শুরু হবে ততোই ছাড়তে পারার সম্ভাবনা বাড়বে।

গ. ধূমপান ছাড়ার জন্যে কিছু পরামর্শ দেবেন?

– কোন দিন থেকে ছাড়বেন আজই ঠিক করে ফেলুন। সেই দিনটি যেন আগামী দুই সপ্তাহের মাঝেই হয়।

– আপনার বাসা, গাড়ি এবং অফিস থেকে সিগারেটের প্যাকেটগুলো সরিয়ে ফেলুন।

– পণ করুন আর ধূমপান করবেনই না৷ এমনকি একটি টানও না। নিজেকে নিজে চ্যালেঞ্জ দিন।

– যদি মদ্যপানের অভ্যেস থাকে সেটিও ছাড়ুন। মদ্যপান আপনার ধূমপান করার ইচ্ছে বাড়িয়ে দেবে।

– বলে দিন, আপনার সামনে কেউ যেন ধূমপান না করে। আপনার সামনে কেউ যদি ধূমপান করে, তাহলে কিন্তু ধূমপান ছাড়া খুব কষ্টসাধ্য হয়ে যাবে।

– কেন আপনি ধূমপান ছাড়তে চান আর ছাড়তে পারলে আপনার কী কী লাভ হবে, তা নিজের মনকে বারবার স্মরণ করিয়ে দিন।

– মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। চিকিৎসকের পরামর্শে ওষুধের সাহায্য নিতে পারেন৷

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।