রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নিজস্ব হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল পার করল ১৪ বছর!

শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিজস্ব হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল কলেজ পার করেছে ১৪ বছর! ফলে এখনও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ক্লাসের জন্য দীর্ঘ ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় যশোর জেনারেল হাসপাতালে। এতে শিক্ষার্থীরা যেমন ভোগান্তির পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বৃহত্তর যশোর অঞ্চল তথা যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলার ২০ লক্ষাধিক মানুষ।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০৬ সালে যশোরে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় সরকার।

যশোর শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে হরিণার বিল এলাকায় ৭৫ বিঘা জমি অধিগ্রহণও করার পর ২০১০-১১ সেশনে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হয়। অস্থায়ীভাবে যশোর জেনারেল হাসপাতালে কলেজের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০১৬ সালের আগস্ট মাসে হরিণার বিল এলাকায় নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয় যশোর মেডিকেল কলেজের। এরপর ০৮ বছর অতিবাহিত হলেও নিজস্ব মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়নি।

যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হলে এক পর্যায়ে গত ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন করা হয়। একই সাথে চারটি জেলায় (যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী) মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগের পাশাপাশি বাজেটও বরাদ্দ দেয়া হয়। তবে প্ল্যাটফর্ম প্রতিবেদকের এ প্রতিবেদন লেখা পর্যন্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার কোন কার্যক্রম শুরু হয়নি।

যশোর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী প্ল্যাটফর্মকে বলেন, “মাসে প্রায় প্রতিদিনই দুই বেলা ওয়ার্ডে ক্লাস (থিউরিটিক্যাল ও প্রাকটিক্যাল) থাকে, এটা আমাদের সিলেবাসের অংশ। কিন্তু ক্যাম্পাস থেকে হাসপাতাল ৫ কিলোমিটার দূরে হওয়ায়  রাতে যাওয়া-আসা করার সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। তাই বেশিরভাগ শিক্ষার্থীই সব ক্লাসে উপস্থিত থাকতে পারে না।” আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেও একই অভিযোগ পাওয়া যায়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, “বহু আন্দোলন-কর্মসূচীর পর গতবছর হাসপাতালের অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হয়নি। এভাবে চলতে থাকলে আমাদেরকে আবারও আন্দোলনে নামতে বাধ্য করা হবে। এবার যশোরের মানুষকে নিয়ে আরো কঠিন আন্দোলন গড়ে তুলব।”

খোঁজ নিয়ে জানা যায়, একনেকে অনুমোদন পাওয়া চার জেলার মধ্যে শুধুমাত্র পাবনায় মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের এক চিঠির প্রেক্ষিতে নোয়াখালীতে ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়। কিন্তু যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের বন্ধের বিষয়ে কোন নথি না থাকলেও কাজ আরম্ভ হয়নি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।