বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নন ক্লিনিকাল/রিসার্চ লাইন /পাবলিক হেলথ এবং বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে কথাঃ পর্ব ১

লিখেছেন ঃ ডা. অভিজিৎ রায়

পথিক পথের সৃষ্টি করে, পথ পথিককে নয়।

নন ক্লিনিকাল বা রিসার্চ লাইন বা পাবলিক হেলথ এবং বিদেশে উচ্চ শিক্ষা সম্পর্কে কিছু কথা।

পর্ব ১: ভূমিকা

প্রথমে নিজের কিছু কথা দিয়ে শুরু করতে চাই, ছোটবেলা থেকেই দেশের বাহিরে যাবার প্রবল একটা ইচ্ছা ছিল আমার, কিন্তু মেডিকেলে আসার পর ইচ্ছাটা হঠাৎ কোথায় যেন হারিয়ে যায়। কারণ, মেডিকেল থেকে বের হবার পর সচারচর কেউ বাহিরে যাবার চেষ্টা করেনা বা ক্লিনিকাল বিভিন্ন আন্তর্জাতিকা ডিগ্রী নেয়াটা খুবই কষ্টসাধ্য, অর্থনৈতিক ও সময় সাপেক্ষ ব্যাপার। আমি ২০১৫ সালে ইন্টার্নি শেষ করি, ইন্টারনির শুরু থেকেই সিনিয়র বড় ভাই এবং স্যারদের কাছ থেকে বুঝার চেষ্টা করতাম কি করা দরকার আমার ইন্টার্নি শেষের পর। ক্লিনিকাল লাইনে এফসিপিস, এমডি, এইসবে চান্স পাবার বা পাশের হার দেখ খুবই হতাস হয়ে পরি। কিসে পড়াশুনা কবর, কোন লাইনে পড়ব এইসব নিয়া খুব চিন্তিত হয়ে পরি, আমার মনে হয় সবাই একইরকম সম্যসায় পরে এই সময়টাতে। আর ঠিক তখনই ছোট বেলার দেশের বাহিরে যাবার ইচ্ছাটা মনের জানালা দিয়ে হঠাৎ উকি দিতে শুরু করে আবার।

শুরু করলাম আমার ইচ্ছা পুরনের লড়াই, ধাক্কাটা খেলাম প্রথমেই। মনের ভিতর নানা প্রশ্ন জন্ম নিতে শুরু করল, যার কোন উওর যানা ছিলনা আমার, ভাবলাম এইসবের উওর শুধু তারাই দিতে পারবেনন যারা মেডিকেল সাই্নসে বাহিরে পড়াশুনা করতেছেন। শুরু করলাম খোঁজ, দা সার্চ। সৌভাগ্যক্রমে পেয়েও গেলাম এক বড়ভাইকে, যোগাযোগ করার চেষ্টা কারলাম তার সাথে। প্রথমে ভালই সাহায্য করতেছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে তিনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, কিছুই বুঝে উঠতে পারলামনা, হয়তবা তিনি খুব ব্যাস্ত থাকতেন তাই সময় করে উঠতে পারেননাই। যাইহোক থেমে থাকিনাই, এবার নিজেই নিজেকে সাহায্য করা শুরু করলাম। বলতে গেলে শুধু দেড়টা বছর এইসব খোজা খুজি নিয়ে সময় কাটিয়েছি। কোন দেশ ভাল, কোথায় সুবিধা বেশি, কোন ভার্সিটি বা কোন ফ্যাকালটি, কোথায় স্কলারশিপ সুবিধা ভাল এইসব।

ইন্জিনিয়ার বা ভার্সিটি থেকে পাশ করার পর খুব সহজেই এরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে গমন করে কিন্তু আমরা ডাক্তাররা কেন যেতে পারেনা বা যায়না,, আমার মতে এর উওর খুবি খোজা, অনেকে বলে ডাক্তারদের সুযোগ সুবিধা কম, কিন্তু আমি বলব না, আসলে আমাদের নিজেদের স্বদইচ্ছার অভাব বা এইসব নিয়ে আমাদের জ্ঞানের অভাবকেই দায়ী করব আমি। আসলে এটা একটা ট্রাডিশনের মত, বুয়েট থেকে পাশ করার পর অনেকে বাহিরে চলে যায়, ওদের একটা ট্রাডিশন তৈরি হয়ে গেছে এটাতে, আমাদের ক্ষেএে এইটা হয়নাই। আমরা আমাদের পূর্বসুরীদের একে দেয়া পদচিহ্নতেই হাটতে স্বাচ্ছন্দবোধ করি। এম বি বি এস, বিসিএস, এফ সি পি স, এম ডি, এম স। এই রাস্তার বাহিরে আমাদের তেমন কোন পথ আর জানা নেই, বা কেউ এসব নিয়ে চিন্তা করতে চায়না। কিন্তু আমার মনে হয় সেইদিন আর নেই, দিন বদলায়ে গেছে অনেক, যেটার ফল আমরা গত কয়েক বছরের পোস্টগ্রাজুয়েশন এর রেজাল্টগুল দেখেলই বুঝতে পারি। আর বিসিএস টাও কেমন যেন সোনার হরিন এখন, চাকুরীতে রাজনীতির প্রভাবটা এও বেশি যে এটা নিয়ে কিছু লিখলামনা, থাক মাফ চাই। তাই আমি মনে করি, এটাই মূখ্যম সময় গতানুগতিক রাস্তা থেকে বের হয়ে এসে একটু অলটারনেট কিছু চিন্তা ভাবনা করার। পথিকই পথের সৃষ্টি করে।

পরবর্তী সমস্যার মুখোমুখি হলাম যেটায় সেটা আরও প্যাথেটিক, সেটা হল বাবা, মা। যখন তাদের জানালাম যে আমি কি করতে চাচ্ছি, তারা রিতীমত ভেবাচেকা খেয়ে গেল। তাদেরকে আমি আমার ?সাধ্যমত বুঝাবার চেষ্টা করলাম।শুধু একটাই কথা তাদের, এওোদিন কষ্ট করে ডাক্তারি পরে তুমি রুগী দেখবানা ?এটা কেমন হল জিনিসটা আমার কাছে তেমন একটা বিষয় না হলেও তাদের কাছে বিশাল একটা চিন্তার বিষয় হয়ে দাড়ায়। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তারা একদিন বুঝলেন এবং বললেন, ঠিক আছে তোমার ক্যারিয়ার তুমি যে ভাবে গড়তে চাও গড়, আমাদের আপওি নাই। আমার বাবা মা দুনিয়ার সেরা, আমার দুনিয়াতে তাদের উপর কেউ নাই। আমি খুব গর্বীত যে এমন বাবা মার সন্তান আমি।

শুরু করলাম আমার আসল কাজ, এর মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন ভার্সিটি তে যোগাযোগ অনেক দূর আগিয়ে নিয়ে নিয়েসি। এরপর আইলটিএস দিয়ে, শুরু করলাম এপ্লিকেশন। ইউরোপের প্রতি আগে থেকেই একটা ভাল লাগা থাকায় শুধু ইউরোপেই অ্যাপ্লাই করি। নরওয়ে ও সুইডেনের সাতটি ভার্সিটিতে অ্যাপ্লাই করি গত নভেম্বরে এবং এ বছরের মার্চে তিনটা ভার্সিটি থেকে অ্যাডমিশন অফার চলে আসে, যার মধ্যে দুটি পাবলিক হেলথ আর একটিতে মলিকুলার মেডিসিন এ। পাবলিক হেলথে পড়ার ইচ্ছা না থাকায়, মলিকুলার মেডিসিন ই চয়েজ করলাম।

রিসার্চ লাইনে পোস্টগ্রাজুয়েট করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস ত্যাগ করতে হবে, যেমন আপনি রূগী দেখতে পারবেনান, এইটা যদি মেনে নেবার ক্ষমতা থাকে, আর পরিবার থেকে যদি রাজি থাকেন, তাহলে আমার মনে হয় আর কোন তেমন সমস্যা থাকার কথা নয়। অর্থনৈতিক দিকটাও বিবেচনায় রাখা দরকার, কারন এসবের পিছনে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে প্রথমে, যেমন আই ই এল টি এস, অ্যাপ্লিকেশন ফি, ডকুমেন্টস পাঠানোর কিছু খরচ ইত্যাদি। তাই এই লাইনে আসতে গেলে এই বিষয় গুলো নিয়ে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে এগুনো উচিত। আর একবার যেটা ডিশিসন নিবেন সারাজীবন ওইটার পিছনেও ছুটতে হবে। দুই নৌকায় পা দিয়ে কখনও চলা যায়না। এই লাইনে ফিউচার কি সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেনা, মাস্টারস এর পরর জব বা পিএইচডি হবে কিনা সেটা কেউই বলতে পারবেনা,,কিন্তু রিসক ছাড়াতো জীবন ও হয়না। অন্যদিকে ক্লিনিকাল লাইনে আপনার একবার হলনা, দুইবার, তিনবার, চতুর্থবার গিয়ে অবশ্যই হবে। যাইহোক, আমি কি করতেছি ভাল না খারাপ সেটা আমি জানিনা, আমি শুধু গতানুগতিক রাস্তা থেকে বের হয়ে একটু বিকল্প রাস্তা খোজার চেষ্টা করতেছি।

লেখা চলবে… …আসছে পর্ব ২

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “নন ক্লিনিকাল/রিসার্চ লাইন /পাবলিক হেলথ এবং বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে কথাঃ পর্ব ১”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।