শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নতুন নতুন গবেষক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্ম রিসার্চ উইং

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২১, রবিবার

 

রিসার্চ বা গবেষণা হল মানুষের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া এবং নতুন কিছু আবিষ্কারের নেশায় সম্পাদিত কার্যাবলী। যিনি গবেষণা করেন বা গবেষণা কর্মের সাথে জড়িত, তিনি গবেষক বা গবেষণাকারী নামে পরিচিত। গবেষণার মূল উদ্দেশ্য হল বাস্তবিক কোনো সমস্যার সমাধান করা। গবেষণা একটি ধারাবাহিক কার্যপ্রক্রিয়া যা নির্দিষ্ট ধাপ অনুসরণ এর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। বর্তমানে নতুন নতুন সব রোগের আবির্ভাবের সাথে সাথে দিন দিন বাড়ছে মানুষের রোগাক্রান্ত হওয়ার হার। তাই সুস্থ থাকার তাগিদে বাড়ছে গবেষণার প্রয়োজনীয়তা। সাম্প্রতিক সময়ে করোনা মহামারী এই বিষয়টি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের।

নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা, টিকা, ওষুধ আবিষ্কার করার লক্ষ্যে ও গবেষণায় আগ্রহী মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের এবং চিকিৎসকদের গবেষণার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর যাত্রা শুরু হয়। প্রাথমিক ভাবে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হলেও ২০২০ সালের জুন মাস থেকে প্রকৃত ভাবে রিসার্চ উইং এর যাত্রা শুরু হয়। ২০২০-২১ নির্বাহী পরিষদ এর কার্যকরী উদেষ্টা হিসেবে আছেন ডা. মারুফুর রহমান অপু, ডা. জুবায়ের মুমিন, ডা. তাসনুবা নওরিন মিথিলা, ডা. ভিভেক পােদ্দার, ডা.শুভ দেবনাথ নিলয়। এছাড়া উইং কো – অর্ডিনেটর হিসেবে আছেন ডা. বেনজির জাহাঙ্গির ও ডেপুটি কো- অর্ডিনেটর হিসেবে আছেন ডা. আব্দুর রাফি।

গবেষণায় আগ্রহী যে কোনো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসক প্ল্যাটফর্ম রিসার্চ উইং থেকে একটি রিসার্চ আইডিয়া থেকে কীভাবে কাজ শুরু করতে হয়, কোথা থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে, কিভাবে সংগ্রহ করতে হবে, ডাটা কালেকশন থেকে পেপার লিখে প্রকাশ করা পর্যন্ত সব কিছু শিখতে পারবে।

প্ল্যাটফর্ম রিসার্চ উইং বিগত এক বছরে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তােলা, বিভিন্ন তথ্য এবং শিক্ষা সরঞ্জাম দিয়ে তাদের সাহায্য করা, গবেষণা করার জন্য একদম শুরুতে যা যা জানতে হয় তা শিখানাে যাতে তারা নিজেদের রিসার্চ শুরু করতে পারে, রিসার্চের ক্যারিয়ার সম্পর্কে জানানাে, কীভাবে শুরু করতে হবে গবেষণা, কী কী প্রতিবন্ধকতা রয়েছে গবেষণায় অগ্রসর হওয়ার পথে ইত্যাদি বিভিন্ন জিজ্ঞাসার সমাধান নিয়ে এখন পর্যন্ত আয়োজন করেছে বিভিন্ন সেশন। এসকল সেশন গুলোতে মেন্টর হিসেবে ছিলেন ডা. জুবায়ের মুমিন, ডা. তাসনুবা নওরিন মিথিলা, ডা. মঞ্জুর – ই- মুরশিদ, ডা. ভিভেক পােদ্দার। এছাড়া বিগত বছরে ড্রিম টু বি রিসার্চার, সাইন্টিফিক রিসার্চার সার্চিং ইন মেডিক্যাল সাইন্স, রিসার্চারের পথ, মিথস্ এন্ড অবস্ট্যাকল ইন রিসার্চ পাথ, রােড টু আইসিডিডিআরবি এন্ড দা অবস্ট্যাকলস, ওয়ার্কশপ অন মেন্ডেলি সফটওয়্যার সহ বেশ কিছু প্রজেক্ট আয়োজন করেছে প্ল্যাটফর্ম রিসার্চ উইং।

২০২১ সালের মধ্যে প্ল্যাটফর্ম রিসার্চ উইং নিজস্ব এফিলিয়েশন পেপার পাবলিশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া আগামী সময়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্ট শুরু করার উদ্যোগ নিয়েছে যা ভবিষ্যৎ সময়ে তাদের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বর্তমানে রিসার্চ উইং এ ১৩৪ জন এক্টিভিস্ট কাজ করে যাচ্ছে। এছাড়া আগ্রহী মেডিকেল শিক্ষার্থীরাও রিসার্চ উইং এর সদস্য হতে পারবেন। প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর এ সকল কার্যক্রম দেশের মেডিকেল সাইন্স সম্পর্কিত গবেষণায় একদিন অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই আশা করছেন প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর সদস্যরা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।