শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশের ৮ বিভাগে স্থাপিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল

প্ল্যাটফর্ম নিউজ, ৪ ডিসেম্বর, ২০২০, শুক্রবার 

রাজধানীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে স্থাপিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। এতে ব্যয় হবে প্রায় ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ টাকা।

বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অসচেতন জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শিল্পায়ন ও প্রযুক্তির বিরূপ প্রভাবসহ নানা কারণে যার সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। প্রতিবছর ক্যান্সারজনিত কারণে মারা যায় প্রায় দেড় লাখ মানুষ। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে ক্যান্সারজনিত মৃত্যুর হার প্রায় ৭ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সাল নাগাদ যা ১৩ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অথচ দেশে ক্যান্সারের যথাযথ চিকিৎসা ব্যবস্থা নেই, এমনকি হাসপাতালের সংখ্যাও সীমিত। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষে, সরকার প্রায় ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগীয় শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর, এক সভায় আটটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপনের বিষয়টি পাস হয়।

প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়, ক্যান্সার চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমিয়ে আনা সহ দেশের ক্যান্সার চিকিৎসা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় এবং সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হবে। ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা, হাসপাতাল ভিত্তিক ও জনগোষ্ঠী ভিত্তিক ক্যান্সার নিবন্ধন, ক্যান্সারের অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, নারী ও শিশুদের ক্যান্সারকে বিশেষ গুরুত্ব দিয়ে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, ইএনটি ও হেডনেক ক্যানসার, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগ চালু করা হবে।

গণপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম জানিয়েছেন, ইতোমধ্যে সাতটি হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। জায়গা সংক্রান্ত জটিলতায় ঢাকার ক্যান্সার হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া পিছিয়ে থাকলেও এখন জায়গা চূড়ান্ত হয়েছে। জানা গেছে যে, রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে জায়গা চূড়ান্ত হয়েছে।

রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, খুলনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ময়মনসিংহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও সিলেটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় বিশেষ এ চিকিৎসাকেন্দ্র গুলো স্থাপিত হবে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসাকেন্দ্র তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হলেও কার্যক্রম এখনও শুরু হয়নি । ২০২২ সালের জুন মাসের মধ্যে এসব চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে। প্রস্তাবিত ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের জন্য নির্ধারিত মেডিকেল কলেজ এলাকায় দুটি বেজমেন্টসহ ১৫ তলার ফাউন্ডেশন দিয়ে একটি ভবন নির্মাণ করা হবে। নির্মাণকাজ মনিটরিংয়ে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজের অগ্রগতি ও সার্বিকভাবে মূল্যায়ন কাজে নিয়োজিত রয়েছে। আশা করা হচ্ছে যে, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।