সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তথ্য লুকিয়ে ভর্তি, বন্ধ হলো ময়মনসিংহ মেডিকেলের গাইনির এক অপারেশন থিয়েটার

প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায়
মেডিসিন ও কিডনি ডায়ালাইসিস ইউনিটের পর এবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একটি অপারেশন থিয়েটারও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সন্তান জন্ম দিতে আসা একজন অন্তঃসত্ত্বা নারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গতকাল সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মমেক হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব দিকের পুরাতন ভবনের নিচ তলায় গাইনি বিভাগ। মমেকহা’র গাইনি বিভাগ সূত্রে জানা যায়, এই ওয়ার্ডে প্রতিদিন কমপক্ষে অর্ধশতাধিক নারী সেবা নিতে ভর্তি হন। বর্তমানে ওয়ার্ডটির চিকিৎসা কার্যক্রম সীমিত করা হয়েছে এবং এই ইউনিটের ৭ জন চিকিৎসক, ৩ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্সসহ মোট ১৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইনি বিভাগের একজন চিকিৎসক বলেন,

 “গত বৃহস্পতিবার শেরপুর থেকে আগত এক অন্তঃসত্ত্বা নারী এখানে ভর্তি হন। পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার ভোরে তাঁকে আইসিইউতে রাখা হয়। পরের দিন তাঁর নমুনা হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকালই জানা যায়, ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত।”

ওই নারীকে এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে বলে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম।

এই খবরে গাইনি বিভাগের চিকিৎসক ও নার্সদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয় এবং অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করে। তবে গাইনি বিভাগের অন্য একটি অপারেশন থিয়েটার চালু রাখা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (BMA) ময়মনসিংহ শাখার সভাপতি মতিউর রহমান ভূঁইয়া বলেন,

“চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য চেষ্টা করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী তথ্য গোপন করে চিকিৎসা নিতে গিয়ে সবাইকেই ঝুঁকির মধ্যে ফেলেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে এবং চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

গত সপ্তাহে তথ্য গোপন করে মমেকহা’র মেডিসিন ওয়ার্ডে একজন এবং ডায়ালাইসিস ওয়ার্ডে দুজন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসা নেন। পরে বিষয়টি প্রকাশিত হলে ওই দুটি ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম স্থগিত করা হয় এবং এর পাশাপাশি চিকিৎসকদেরও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।