রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডিএমসি তে ওয়ার্ল্ড ক্লাবফুট ডে-২০১৫ পালিত

ক্লাবফুট বা মুগুর পা বা বাঁকা পায়ের পাতার অভিশাপমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংস্থা গ্লেনকো ফাউন্ডেশনের ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে পালিত হলো বিশ্ব ক্লাবফুট দিবস।

গত মঙ্গলবার (০২ জুন, ২০১৫ ইং) সকালে দিবসটি উপলক্ষে সংস্থাটি একটি সচেতনতামূলক র‍্যালীর আয়োজন করে। র‍্যালীটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) দক্ষিণ গেট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুনরায় ঢামেকে এসে শেষ হয়।

এ সচেতনতামূলক র‍্যালীতে অংশগ্রহণ করেন ঢামেকের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ড. এম এস জামান, গ্লেনকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলিন ক্যাম্পবেল ম্যাকফারলেইন, কান্ট্রি ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় চিকিৎসাপ্রাপ্ত শিশু এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। র‍্যালী শেষে ক্লাবফুটের চিকিৎসক ও ক্লাবফুট শিশুদের অভিভাবকেরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় সুস্থ হওয়া সন্তানের নতুন জীবন ফিরে পাওয়ার কাহিনী বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক মা।

৩ জুন, বিশ্ব ক্লাবফুট দিবস
৩ জুন, বিশ্ব ক্লাবফুট দিবস

র‍্যালী শেষে ঢামেকের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশে বিনা খরচে ক্লাবফুট শিশুদের চিকিৎসায় ওয়াক ফর লাইফের এ উদ্যোগকে স্বাগত জানাই।

ঢামেকের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ড. এম এস জামান জানান, ক্লাবফুট একটি জন্মগত বিকলাঙ্গতা। আমাদের দেশে এর পরিমাণ অনেক অনেক বেশি। যা পায়ের পাতা থেকে হাঁটু এমনকি কোমর পর্যন্ত হতে পারে। ক্লাবফুট শিশুর জন্ম নিয়ে সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে।

চিকিৎসায় ভাল হয়ে যাওয়া ক্লাবফুট শিশু সিফাতের মা জয়নাব বেগম বলেন, জন্মের সময় আমার বাচ্চার পায়ের পাতা বাঁকা ছিল। এজন্য আমাকে অনেকের গালমন্দ শুনতে হয়েছে। আমার বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ।

দেশে প্রতিবছর ক্লাবফুট বা বাকা পায়ের পাতা নিয়ে জন্ম নেওয়া পাঁচ হাজার শিশুর মুখে হাসি ফোটাতে কাজ করে আসছে ওয়াক ফর লাইফ। ২০০৯ সাল থেকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহায়তায় ওয়াক ফর লাইফ বাংলাদেশের ৪৯টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্লাবফুট শিশুদের সেবা দিয়ে যাচ্ছে।

গত পাঁচ বছরে ক্লাবফুট নিয়ে জন্ম নেওয়া মোট ২১৬৩০ টি শিশুর মধ্যে ১৪২২৯ টি শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

তথ্যসূত্র: BANGLANEWS24.com
পরিমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।