শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরে দিনব্যাপী পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস

২৯ সেপ্টেম্বর, ২০১৮ ইং তারিখে “ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর ” “জলাতঙ্কঃ অপরকে জানান, জীবন বাঁচান” প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে “বিশ্ব জলাতঙ্ক দিবস’১৮” পালন করে।

উক্ত কর্মসূচীর মধ্যে দিনের প্রথমভাগে সকাল ৯:৩০ মিনিটে মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি র‍্যালি বের হয়।

র‍্যালি উদ্বোধন করেন ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর- এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডাঃ জহিরুল ইসলাম মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ওয়াসিউল কবীর প্রমুখ ব্যক্তিবর্গ।

র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা আরম্ভ করে সিভিল সার্জন কার্যালয়, ফরিদপুর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব, ফরিদপুর -এ গিয়ে শেষ হয়। এসময়ে শহরের সাধারণ জনগণকে জলাতঙ্ক বিষয়ক লিফলেট প্রদানের মাধ্যমে সচেতন করা হয়।

কর্মসূচীর দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হয় একটি ” বৈজ্ঞানিক সেমিনার”। মেডিকেল কলেজের তৃতীয় তলায় অবস্থিত গ্যালারি -১ -এ সকাল ১০:০০-১২:০০ পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনারটি পরিচালিত হয় কলেজের মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন বিভাগের যৌথ সম্পৃক্ততায়।


কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যাবহার করে “জলাতঙ্ক ” সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেয়া হয়। প্রেজেন্টেশন শেষে প্রশ্নোত্তর পর্ব পরিচালিত হয়। এসময়ে সেমিনারে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মাহমুদা আফরিন, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আখিরুজ্জামান ছাড়াও আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রঃ ডাঃ জহিরুল ইসলাম মিয়া, হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রঃ ডাঃ ইউসুফ আলী, ই.এন.টি. বিভাগের প্রঃ ডাঃ রফিকুল ইসলাম সহ কলেজের সকল বিভাগের লেকচারারবৃন্দ।

কর্মসূচীর তৃতীয় পর্যায়ে পরিচালিত হয় “সিগনেচার ক্যাম্পেইন”। এসময়ে দুই শতাধিক ব্যক্তি অঙ্গীকার নামায় স্বাক্ষর প্রদান করে জলাতঙ্ক সম্পর্কে অন্যকে জানানোর এবং প্রয়োজনীয় পরামর্শ দেবার শপথ গ্রহণ করেন।

কর্মসূচীর সর্বশেষ অংশটি ছিলো “জনসচেতনতামূলক কার্যক্রম “। এসময়ে ওয়ার্ড এবং আউটডোর পেশেন্টদেরকে জলাতঙ্ক, এর প্রতিরোধ এবং আক্রান্ত হলে কী করণীয় সে সম্পর্কে জানানো হয়। শতাধিক পেশেন্ট স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করে। এ কার্যক্রমে আরো অন্তর্ভুক্ত ছিলো জনসাধারণের মধ্যে জলাতঙ্ক বিষয়ক লিফলেট প্রদান, মেডিকেল কলেজের জনবহুল স্থানসমূহতে সচেতনতামূলক পোস্টার এবং এ্যাম্বুলেন্স সমূহে জলাতঙ্ক সম্পর্কিত স্টিকার লাগানো।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক উদ্যোগে সম্পূর্ণ প্রোগ্রামটি পরিচালনা করে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন “প্ল্যাটফর্ম” এর প্রতিনিধিগণ। ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল, ফরিদপুর -এ উদযাপিত “বিশ্ব জলাতঙ্ক দিবস’১৮” – এ মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছে।

ফাল্গুনী আলম
প্রতিনিধি, প্ল্যাটফর্ম
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।