শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চরিত্র একটি , গুন অনেক : ডা: রুডি ফন ভুরেন

লিখেছেন ঃআরিফুল ইসলাম রনি, Senior Cricket Correspondent at bdnews24.com

 

এই চারটি ছবির চরিত্র একজনই …..

14368835_10210014931706868_3927372842205474103_n 14358854_10210014928546789_5582237356748642947_n 14355041_10210014927306758_7507124636474038482_n14440998_10210014929306808_9174477928646943091_n
২২ গজে মাইকেল ভনের বিপক্ষে যিনি আবেদন করছেন, তিনিই আবার রাগবি বল হাতে। স্ত্রীকে নিয়ে পোজ দিচ্ছেন চিতার সঙ্গে, শিশুদের মাঝে হাস্যোজ্বল তিনি সফল ডাক্তারের ভূমিকায়।

আমাদের চেনা জগতেও তিনি অন্যরকম একজন, যাকে কোনো সীমানায় আটকে রাখা যায় না, কোনো গণ্ডিতে বাধা যায় না, সুনির্দিষ্ট পরিচয়ে ধারণ করা যায় না!

১৯৯৯ রাগবি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলেছেন। খেলেছেন ২০০৩ রাগবি বিশ্বকাপেও। খুব ভালো রাগবি প্লেয়ার নিশ্চয়ই!

মজার ব্যাপার হলো, ২০০৩ সালে রাগবি বিশ্বকাপের কয়েক মাস আগে খেলেছেন ক্রিকেট বিশ্বকাপে! দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে মিডিয়াম পেসে নিয়েছিলেন ৪৩ রানে ৫ উইকেট, এখনও যা নামিবিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড। পরের ম্যাচে ৫০ ওভারে ভারতের কেবল দুটি উইকেটই নিতে পেরেছিল নামিবিয়া। দুটিই নিয়েছিলেন এই তিনি, বিরেন্দর শেবাগ ও শচিন টেন্ডুলকারের উইকেট। পরে অস্ট্রেলিয়া বিপক্ষে অবশ্য ১০ ওভারে হজম করেছিলেন ৯২ রান। ড্যারেন লেম্যান এক ওভারেই নিয়েছিলেন ২৮ রান, সেই সময়ের বিশ্বকাপ রেকর্ড। রেকর্ড তো!

একই বছর ক্রিকেট ও রাগবি বিশ্বকাপ খেলা ইতিহাসের একমাত্র ব্যক্তি তিনি। অথচ কোনোটিই তার পেশা নয়! তিনি মূলত একজন ডাক্তার।

ডাক্তারিতেও তিনি আর দশজনের চেয়ে আলাদা। তার বিচরণ নানা শাখা-প্রশাখায়। এমনিতে জেনারেল প্র্যাকটিশনার। আবার দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এইডস রোগিদের নিয়ে। এক পর্যায়ে ভাবলেন, এইডস জর্জরিত নামিবিয়ায় শুধু আক্রান্তদের নিয়ে কাজ করলেই চলবে না। ব্যস, শুরু করলেন এইডস বিরোধী আন্দোলন, সচেতনতা বৃদ্ধির নানা পদক্ষেপ।

তার দেশে সন্তান জন্মের সময় মাতৃমৃত্যুর হার অনেক বেশি। ভদ্রলোক শুরু করলেন অবসটেট্রিশিয়ানের কাজ। ধাত্রীবিদ্যাবিশারদ। বাড়ি বাড়ি গিয়ে সন্তান প্রসবে সহায়তা করেন। মাসে গড়ে ১২টি শিশু নিরাপদে পৃথিবীর আলোয় আসে তার হাত ধরে!

মানুষের জন্য এত মায়া, অন্যান্য প্রাণীরা মায়ার ছোঁয়া থেকে বাদ যাবে কেন! স্ত্রী মার্লিসের সঙ্গে মিলে ২৫ হাজার একর জায়গা নিয়ে চালু করেছেন একটি বণ্যপ্রাণী আশ্রয়স্থল। নাম “নানকুসে” ( অর্থ: ইশ্বর আমাদের রক্ষা করবেন) ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি। পুরো আফ্রিকায় বিখ্যাত এটি। অসহায়, অনাথ পশুদের আশ্রয় মেলে, অসুস্থ-চোটাক্রান্ত পশুদের চিকিৎসা করা হয়, হয় প্রজনন।

এই ভদ্রলোক ও তার স্ত্রী আবার পরিবেশবিদও। নানকুসেতে পরিবশে গবেষণাগার আছে। আদিবাসীদের জন্য স্কুল, ক্লিনিক গড়া হয়েছে। আদিবাসিদের উন্নয়নে অনেক কাজ করেন তিনি।

যথন খেলতেন, তার দম ফেলার অবকাশ ছিল না। ভোর ৫টায় উঠে ট্রেনিং। ক্রিকেটের মৌসুমে ক্রিকেট, রাগবি মৌসুমে রাগবি। এরপর হাসপাতাল, সার্জারি, অন্যান্য কাজ। যদি কোনো ইমার্জেন্সি না থাকে তাহলে বিকেলে আবার ট্রেনিং ও জিম। সন্ধ্যা থেকে অন্য সবকিছু।

খেলা ছাড়ার পর আরও ব্যস্ত হয়েছেন তার ডাক্তারি ও ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি নিয়ে। নানকুসের আকার বেড়েছে, কাজের পরিধি বেড়েছে। অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট তাদের ফাউন্ডেশনের পার্টনার করে নিয়েছেন নানকুসেকে। সারা বিশ্ব থেকেই ফান্ড আসে।

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মানবসেবা, প্রাণীসেবার তুমুল ব্যস্ততায় অদ্ভূত আনন্দময় তার জগত। ব্যস্ততার ফাঁকেই মাঝেমধ্যে যখন মনে হয়, একদিন বল করেছেন গিলক্রিস্ট-টেন্ডুলকারদের, রাগবি বল হাতে ছুটেছেন জর্জ গ্রেগান ও স্টিভ লার্কহ্যামদের বিপক্ষে, তার নিজেরই কেমন বিশ্বাস হতে চায় না! আসলেই, ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশনস।

হয়ত রাগবি বা ক্রিকেটের কুলীন জগতের কেউ নন বলে প্রচারের আলো তাকে স্পর্শ করে না ততটা। এই উপমহাদেশের কেউ বা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হলে এতদিনে মহামানব আখ্যা পেয়ে যেতেন! এসবে নিশ্চয়ই তার যায়-আসেও না। আলোতে আসা নয়, তার ব্রত আলো ছড়িয়ে যাওয়া!

হ্যাপি ফরটি ফোর, রুডি ফন ভুরেন…শুভ জন্মদিন আলোর দিশারি!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।