বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের উপকারিতা নেই

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০।

চীনের সাম্প্রতিক এক গবেষণায় অংশগ্রহণকারী ১৫০ জন প্রাপ্তবয়স্ক রোগীর উপর গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগের চিকিৎসায় উপসর্গভিত্তিক চিকিৎসা অপেক্ষা হাইড্রক্সিক্লোরোকুইন সহায়ক ভূমিকা পালন করে না বরং এর ব্যবহারে দেখা যায় পার্শ্বপ্রতিক্রিয়া। তবে গবেষকরা কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন কোনো উপকারী ভূমিকা পালন করে কিনা এ প্রশ্নের কোন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে নি।

চীনের সাংহাই এর রুইজিন হাসপাতালের পালমনোলোজি এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগের সাথে ওয়েই তাং এর সহকর্মীরা ফেব্রুয়ারিতে চীনের ১৬ টি চিকিৎসা কেন্দ্রের কোভিড-১৯ এর রোগীদের উপর এ গবেষণা করেছিলেন এবং তাদের অনুসন্ধান গুলো মেডআরসিভ প্রিপ্রিন্ট সার্ভারে প্রকাশ করা হলেও তা নিয়ে পর্যালোচনা হয়নি।
৭৫ জন করে দুই গ্রুপের এক গ্রুপকে হাইড্রক্সিক্লোরোকুইন ও উপসর্গভিত্তিক চিকিৎসা এবং অপর গ্রুপকে শুধুমাত্র উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেয়া হলে, দুই গ্রুপেরই ২৮ দিনে কোভিড-১৯ নেগেটিভ হবার অনুরূপ ফলাফল পাওয়া যায়। হাইড্রক্সিক্লোরোকুইন ও উপসর্গভিত্তিক চিকিৎসায় কোভিড-১৯ নেগেটিভ হবার হার ছিল ৮৫.৪%। অপরদিকে শুধুমাত্র উপসর্গভিত্তিক চিকিৎসায় কোভিড-১৯ নেগেটিভ হবার হার ছিল ৮১.৩%। উল্লেখ্য যে, ৪র্থ, ৭ম, ১০ম, ১৪তম ও ২১তম দিনগুলোতে দুই গ্রুপের নেগেটিভ হবার হার একই ছিল।

এইচসিকিউ গ্রুপের ১০% রোগীর মধ্যে সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ছিল ডাইরিয়া, যেখানে নিয়ন্ত্রণ গ্রুপের ৪.৪% রোগীর মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না।
এইচসিকিউ গ্রুপ এর দু’জন রোগীর মধ্যে প্রতিকূল ঘটনা হিসেবে অভিজ্ঞ রোগের অগ্রগতি এবং উর্ধ্ব শ্বাসনালির সংক্রমণ দেখা যায়।
হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রুপের রোগীরা প্রথম ৩ দিন ১২০০ মিলিগ্রামের লোডিং ডোজ এবং বাকি দিনগুলির জন্য প্রতিদিন ৮০০ মিলিগ্রাম করে মেইনটেনেন্স ডোজ সেবন করতেন। মৃদু থেকে মাঝারি রোগের ক্ষেত্রে রোগীরা ২ সপ্তাহ এবং গুরুতর রোগের ক্ষেত্রে ৩ সপ্তাহ যাবৎ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করেন তবে উপসর্গ উপশমে কোনো পার্থক্য নেই।
দুই গ্রুপেই ২৮ দিনে উপসর্গ উপশমের ফলাফল একই ছিলো যা, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং উপসর্গ ভিত্তিক চিকিৎসা নেয়া রোগীর ক্ষেত্রে ৫৯.৯% অপরদিকে শুধুমাত্র উপসর্গভিত্তিক চিকিৎসা নেয়া রোগীদের গ্রুপে ছিলো ৬৬.৬%।
রোগে আক্রান্ত রোগীদের জন্য মোট সময়কাল ২ সপ্তাহ এবং গুরুতর রোগে আক্রান্তদের ক্ষেত্রে ৩ সপ্তাহ ছিল এবং ২৮ দিনের মধ্যে লক্ষণগুলি হ্রাসের ক্ষেত্রে পার্থক্য এইচএসকিউ প্লাস এসওসি তে ৫৯.৬ % বনাম এসওসি- তে ৬৬.৬ % ছিল।
তবে গবেষকেরা, এ্যান্টি-ভাইরাল ঔষধ ব্যবহারে উল্লেখযোগ্য হারে উপসর্গ হ্রাসের প্রমাণ পেয়েছেন।
এছাড়াও, তাং ও তার সহকর্মীর প্রতিবেদনে দেখা যায়, কন্ট্রোল গ্রুপের তুলনায় হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রুপে প্রদাহের বায়োমার্কার সি-রিএ্যাকটিভ প্রোটিন (সিআরপি) উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। গবেষকগণ সুপারিশ করেন যে, উপসর্গের উপশম হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রদাহ বিরোধী প্রভাবের কারণে হতে পারে। যা অন্যান্য প্রচলিত প্রদাহবিরোধী ওষুধের প্রভাবের চেয়ে ব্যতিক্রম কিছু নয়।

উল্লেখ্য, রোগীদের গড় বয়স ৪৬বছর এবং তাদের ৫৫% পুরুষ ছিল। প্রায় সকলেরই মৃদু বা মাঝারি রোগ ছিল এবং দুইজনের গুরুতর রোগ ছিল।

তথ্যসূত্র : https://www.medscape.com/viewarticle/928798?nlid=135145_5141&src=WNL_mdplsfeat_200421_mscpedit_peds&uac=106049MY&spon=9&impID=2355167&faf=1

অনুবাদ : গৌরী চন্দ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।