বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিকল্প ছাড়াই কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ডাক্তারদের আবাসন বাতিল

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার

ডা. নূর ইসরাত                                                      ৩৯ বিসিএস, আইসিইউ মেডিকেল অফিসার, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল৷

বাংলাদেশের প্রথম করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে, বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ ছাড়াই ডাক্তারদের আবাসন বাতিল করা হয়েছে। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসিইউ মেডিকেল অফিসার, ডা. নূর ইসরাত তার ব্যক্তিগত কিছু মতামত দিয়ে  ডাক্তারদের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন।

হাসপাতালের বাইরে অপেক্ষমান ডাক্তাররা

যেতে নাহি চাই, তবু যেতে হয়৷ এভাবেই সবকিছু মেনে নিতে হয়। সবগুলো সিদ্ধান্ত এভাবেই আস্তে আস্তে মেনে নিচ্ছে করোনাকালের সবচেয়ে প্রথম সারির যোদ্ধা, স্বাস্থ্যকর্মীরা। প্রণোদনা, ২ মাসের বেসিক, হোটেল আরো কত কি? সব বাতিল হচ্ছে আস্তে আস্তে৷ বাতিল হচ্ছে না শুধু যাকে কেন্দ্র করে এতো আয়োজন, সেই করোনা৷ বিশ্বাস করেন, এগুলোর জন্য স্বাস্থ্যকর্মীরা কেউ কাজ করছে না। আইসিইউতে যখন একটা রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, তখন কারো একবিন্দুও খেয়াল থাকে না, যে তার কি হবে! ঠিকই টিউব দেয়া, সাকশান দেয়া, নাকে নল দেয়া, সিপিআর দেয়া সব করেন। মানে একদম কাছে থেকে এক্সপোজার যাকে বলে। ওয়ার্ড ডিউটিতে রাউন্ডে প্রতিটি রোগীর পিঠে হাত দিয়ে স্বান্তনা দিতে অন্য কেউ আসে না এ বিপদের দিনগুলোতে, একজন বৃদ্ধ যখন একা এতগুলো রাত- দিন কাটায় হাসপাতালে, এটাই মানবতা। এগুলোর বিনিময় কেউ কোনদিন দিতে পারবে না, বিনিময় হয়ও না। আমরা চাই নিজেদের পরিবারের নিরাপত্তা৷ তাদের কোন অপরাধ নেই। আমার চাকরী আমার। আমার বাবা- মার কি অপরাধ? তারা কেন দেশের ক্রান্তিলগ্নে নিজের সন্তানকে যুদ্ধে পাঠিয়ে ঝুঁকিতে পরবে? আমার নিজের আইসিইউতে আমাদের এক স্যারের খুব আপন একজন ভর্তি। আল্লাহ উনাকে সুস্থ করে দেন। স্যারের দু:খ উনি এটার জন্য দায়ী হয়তো! এরকম হাজার হাজার গল্প তৈরী হয়ে গেছে শেষ ৭ মাসে। কিন্তু সেগুলো খুব কমই সামনে আসে, এতো এতো মনোরঞ্জন করা খবরের মাঝে।

বাংলাদেশের ১ম করোনা ডেডিকেটেড হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আবাসন বাতিল হয়েছে। বিকল্প কোন ব্যবস্থা হয়নি। আমাদের চলমান গ্রুপটির সরকার নির্ধারিত ১৫ দিনের ডিউটি চলছে। ৭ দিন হল, এখনো ৮ দিন বাকি। আজ ১২ টায় হোটেল চেক আউট করা হল। কিন্তু আমরা কোন ডিউটি বাদ দিইনি। আমাদের মর্নিং, ইভিনিং, নাইট সব চলছে। আমাদের ব্যাগেজ-লাগেজ নিয়েও হাসপাতালে আছি আজ থেকে। আমাদের কি বাসায় যাওয়া উচিত, আপনারাই বলেন? আজও আমরা করোনা রোগীকে নিজ হাতে ধরে এসেছে একদম কাছ থেকে৷ ঢাকায় বাসা থাকাই কি সব? আমার কথাই বলি, আমার বাসায় জায়গা নাই আলাদা থাকার। আমার সন্তানকে আলাদা রাখা সম্ভব না। দেখলে দৌড় দিয়ে আসবেই। সে বুকে পাথর বেঁধে থেকেছি ৭ দিন। এখনো আমার ৮ দিন বাকি৷ বাসায় আমার বৃদ্ধ মা আছে, যার ডায়বেটিস, হার্টের সমস্যা সব আছে৷ আমার ছোট বাচ্চা, স্বামী আছে যারা কিনা নিজের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এখন পর্যন্ত সুস্থ আছে। এরকম আমাদের প্রতিটি কভিড ডাক্তারদের। আর একটা দল হলো, বিশেষ করে ৩৯ বিসিএসের নতুন ডাক্তাররা যাদের ঢাকায় কেউ নেই। আবাসন নেই। তারা কোথায় থাকবে? একটা অবিবাহিত মেয়ে কিভাবে ডিউটি করবে?

আমাদের বড় স্যাররা, আমাদের অভিবাবকরা কি এ ব্যাপারে একটু নজর দিবেন? আমাদের নিজের নিরাপত্তাসহ, আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে একটু সহায়তা করবেন?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।