বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা মহামারী শেষে ডাক্তাররা যথাযথ মর্যাদা পাবেন তো!

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

 

ডা. রোমেল সারওয়ার

 

কোভিড-১৯ মানবসমাজকে খুব করুণ কিছু মানবিক সমস্যার সম্মুখীন করেছে। অসুস্থ প্রিয়জনকে দেখতে না যাওয়া, এমনকি তার মৃত্যুর পর শেষকৃত্যে না যাওয়া। তার পরিবারের কাছে না যেতে পারার মত ব্যাপারগুলো মানব ইতিহাসে খুব বেশী নাই। ইউরোপ, আমেরিকার কথা শুনছি, আত্মীয়স্বজন নয়, ফিউন্যারাল হোমই শেষকৃত্য করছে! শেষ দেখাও হয়তো নিকটাত্মীয়রা দেখছে না! গল্পগুলো এই উপমহাদেশেও আছে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী একাই শেষকৃত্য করছেন।

বাবা/ মা’র মৃত্যুর পর সন্তান বা আত্মীয়রা হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন, এমন ঘটনা শুনছি ও দেখছি! এমন অমানবিক পৃথিবীর গল্প, এমনকি অনেক যুদ্ধকালেও দেখা যায়নি। পুরো পৃথিবী এখন বিশাল এক মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে, আমরা জানিও না এর শেষ কোথায়! সারা পৃথিবীতে চিকিৎসকেরা আছেন অন্য সমস্যায়। সৈন্যরা যেমন দেশরক্ষার শপথেই জীবন শুরু করেন এবং জানেন এতে তার মৃত্যুর আশংকা থাকলেও পিছিয়ে পড়া চলবে না। যেমন করে অগ্নিনির্বাপন কর্মীরা ঝুঁকির কথা মাথায় রেখেই পেশায় আত্মনিয়োগ করেন, চিকিৎসাকর্মীদের ক্ষেত্রে ব্যাপারটা তেমনটা নয়।

কোনো কোনো সংক্রামক ব্যাধির ক্ষেত্রে সেরকম কিছু ঝুঁকি থাকলেও সেটা থেকে মুক্ত থাকার উপায়ও তাদেরই সবচেয়ে বেশী জানা। কোনও অসুখ বিশুখ হলে সবার আগে বুঝতে পারা, চিকিৎসা শুরু করা, কার কাছে সঠিক চিকিৎসা পাওয়া যাবে সেটা অন্যদের চেয়ে ভাল জানা, আবার নিজের পরিচিত পরিবেশে চিকিৎসা পাওয়ার মত অসাধারন সুযোগটাও তারা পেয়ে যান। এভাবে নিজের বা পরিবারের অসুস্থতায় চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে তারা একটা অগ্রিম সুবিধার অবস্থানে থাকেন। কিন্তু করোনা সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। চেষ্টা করেও তারা এই রোগ থেকে মুক্ত থাকতে পারছেন না এবং দেখা যাচ্ছে চিকিত্সকরা একাই নয় পুরো পরিবার নিয়ে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন।

বাংলাদেশে এ পর্যন্ত হাজারেরও বেশী চিকিৎসক এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২২ জন বা তারও বেশী। তাদের বৃদ্ধ পিতা মাতার মৃত্যুর সংখ্যাটা এর চেয়েও বেশী এবং এই চিকিৎসকেরা চিকিৎসা করতে গিয়েই মারা গেছেন, যেমন সৈনিকরা যুদ্ধে গিয়ে মারা যান।

চিকিৎসা ক্ষেত্রে তৃতীয় বিশ্বে আমাদের টিকাদান, ডায়রিয়া-কলেরা নিয়ন্ত্রন, বিস্তৃত প্রাথমিক স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রে কিছু সাফল্য থাকলেও, সার্ক দেশগুলোর মাঝে জনপ্রতি সবচেয়ে কম স্বাস্থ্যবাজেট, বিস্তৃত দূর্নীতি ও দূর্বল স্বাস্থ্যপ্রশাসন ইত্যাদি আমাদের ভঙ্গুর স্বাস্থ্যখাতকে উন্মোচন করে দিয়েছে। আর এর বলি হচ্ছেন দেশের মানুষ ও চিকিৎসা কর্মীরা।

সবাই সামাজিক দূরত্ব মেনে চলতে পারলেও চিকিৎসকেরা তা পারছেন না! সামাজিক দূরত্ব মেনে অনেক কিছু হলেও তো চিকিৎসা হয় না! টেলিমেডিসিনে কিছু কাজ হয়, কিন্তু এটাতো তো একটা অসম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা এবং বেশীরভাগ ক্ষেত্রে তা কাজও করে না। মানুষ এখনো চায় চিকিৎসক তার অসুস্থ পেটে হাত রাখুক, হাত ধরে ভরসা দিক।

নিজের উদাহরন দিয়েই বলি। এক চিকিৎসকের বোনের ভাঙা পা প্লাস্টার করার ৫ দিন পর জানলাম, তার করোনা পজিটিভ। পরীক্ষার ফল আসতে লেগেছে ৫ দিন, এই সময়টা তো ভাঙা পা প্লাস্টার না করে রাখা যায় না। এক পুলিশ অফিসারের নয় বছরের মেয়ের ফ্র্যাকচার ডিসলোকেশন ( Elbow Dislocation with Radial Neck Fracture) অপারেশনের পর জানা গেল সে করোনা পজিটিভ! অর্থোপেডিক সার্জনরা জানেন, এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করতে হবে। করোনা টেস্ট রেজাল্টের জন্য অপেক্ষা করা যাবে না। দুটি ক্ষেত্রেই কারও করোনার কোন সিম্পটমস ছিল না। সাবধানতা নিয়েই কাজ করি। সবাই তাই করে। কিন্তু শেষ রক্ষা সব সময় হয় না এবং এভাবেই চিকিৎসকেরা করোনায় আক্রান্ত হচ্ছেন! এগুলো হচ্ছে জেনেশুনে আগুনে ঝাপ দেয়ার মত ব্যাপার! আর সঠিক ও মানসম্মত চিকিৎসা সামগ্রী না থাকায় বিপদ বাড়ছে অনেকগুন। এই জানা আগুনে ঝাপ দিয়েই একের পর এক চিকিৎসক ও তাদের পরিবারের মানুষেরা আত্মাহুতি দিচ্ছেন!

 ছবিঃ সংগৃহীত

আমি যেটা বুঝি, বাংলাদেশের প্রচলিত স্বাস্থ্যব্যবস্থায় এ ধরনের বিপদ থেকে মুক্তির উপায় নাই। নিউজিল্যান্ড, ভিয়েতনাম বা কিউবা কেন সফল, তা বিবেচনা করতে হবে। নিবেদিত প্রান, সৎ ও যোগ্য চিকিৎসক, অর্থনীতিবিদ, সমাজকর্মী, রাজনীতিবিদ মিলে যুগপোযোগী স্বাস্থ্যনীতি প্রনয়ন করতে হবে এবং তা করতে হবে এখনই ।

এই প্রিয় স্বদেশ ভূমি মানব ইতিহাসের বৃহত্তম এই মহামারীর বাকী সময় কিভাবে পাড়ি দিবে, তা বলা মুশকিল। তারপরও রয়ে গেছে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের মত বিষয়। তখন কি ঘটবে তা আল্লাহ মালুম !

করোনায় মৃত প্রথম চিকিৎসক ডা. মঈন ছিল আমার ছাত্র। বাকিদের অনেকেই ছিলেন আমার শিক্ষক বা পরিচিত। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছেন বা ফিরে এসেছেন খুব ঘনিষ্ঠ সহকর্মী ও শিক্ষকেরা, অসুস্থ আছেন অগনিত বন্ধু, সহকর্মী বা ছাত্র।

আজকাল সারাক্ষণই অজানা আশংকায় দিন কাটে। অনেক নিদ্রাহীন রাত কাটে, যা আগে কখনো হয়নি! আজ যেমন আমি তাদের বা তাদের প্রিয়জনদের কথা বলছি, একদিন হয়ত অন্যকেউ আমার বা আমার পরিবারের কথা বলবে!

তারপর একসময় সব হারিয়ে যাবে!

‘হয়তোবা ইতিহাসে

তোমাদের নাম লেখা রবে না।

বড় বড় লোকেদের ভীড়ে,

জ্ঞানী আর গুণীদের আসরে

তোমাদের কথা কেউ কবে না।

তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা

তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না

না, না, না, শোধ হবে না।’

পুনশ্চ:

বিশ্বাস হারাতে চাই না,

মানুষের ক্ষমতা অপরিসীম,

মানুষই একদিন করোনাকে পরাজিত করবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।