সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইনফ্লুয়েঞ্জা আতঙ্কে যুক্তরাষ্ট্র, আক্রান্ত দেড় কোটি

৩১শে জানুয়ারি, শুক্রবার,২০২০

করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম। দ্রুত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে এখন পর্যন্ত ২১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে জানা যায়। এরপর ভাইরাসটি দ্রুত আরো ২০টি দেশে ছড়িয়ে পড়েছে।

চীনের মূল ভূখণ্ডের বাইরে জাপান, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ কমপক্ষে ২৩টি দেশে ৯৮ জনের মধ্যে এই সংক্রমণের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে পাঁচজনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ আতঙ্কের মধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যদিও ইনফ্লুয়েঞ্জার ঘটনা নতুন নয় সেখানে। গত কয়েক বছর যুক্তরাষ্ট্রে বহু মানুষের মৃত্যু হয়েছে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে।
সিএনএন তাদের এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। এতে এক মৌসুমেই প্রায় ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় এলার্জিক ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের তথ্যমতে, গত এক দশকে ২০১৯-২০২০ সালের মৌসুম সবচেয়ে ভয়াবহ যাচ্ছে। এ মৌসুমে ফ্লু সংক্রান্ত জটিলতায় হাসপাতালে প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা এ সংখ্যা আরো বড়তে পারে।

এ বিষয়ে টেম্পল ইউনিভার্সিটির লুইস কাৎজ স্কুল অব মেডিসিনের প্রধান ড. মার্গোট সোভয় বলেন, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার ঘটনা মার্কিনদের জীবনের একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বিষয়টি কেউ গুরুত্ব সহকারে নিচ্ছে না। আর এ কারণেই এতে আক্রান্ত রোগীর সংখ্যা এত বিশাল।

ইউনিভার্সিটি অব মিনেসোটা মেডিকেল স্কুলের চিকিৎসক নাথান কোমিলো বলেন, বিষয়টি সবাইকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভয়াবহ হতে পারে। একটি আশঙ্কাজনক বিষয় হচ্ছে এটি প্রতিবছর নানা পরিবর্তন নিয়ে উপস্থিত হয়। যার ফলে ভাইরাস শনাক্ত পরীক্ষা ও চিকিৎসাতেও পরিবর্তন আনতে হয়।

তথ্যসূত্র : সি এন এন
নিজস্ব প্রতিবেদক
আব্দুল্লাহ আল মামুন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।