সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের ‘স্টেডিয়াম ৯৭৪’-এর প্রধান চিকিৎসকের দায়িত্বে বাংলাদেশের ডা. আয়েশা

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুন, ২০২২, মঙ্গলবার

আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এর স্টেডিয়াম ৯৭৪-এ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত থাকবেন বাংলাদেশি নারী চিকিৎসক চট্টগ্রামের মেয়ে ডা. আয়েশা পারভিন।

ছবিঃ কাতার ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম ৯৭৪-এ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে থাকবেন ডা. আয়েশা পারভিন।

এছাড়াও ৯৭৪ স্টেডিয়ামে ২০২১ সালের শেষদিকে অনুষ্ঠিত আরব কাপের দায়িত্বরত ছিলেন বাংলাদেশি এই চিকিৎসক।

কাতারের হামাদ মেডিকেলে কর্মরত আয়েশা এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বলেন, ‘২০২১ সালে ফিফা আরব কাপে ৯৭৪ স্টেডিয়ামে ফিজিশিয়ান কাজ করেছিলাম। আশা করছি, ২০২২ সালের কাতার বিশ্বকাপেও অংশগ্রহণ করব। একজন বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য খুবই গর্বের বিষয়।’

বাংলাদেশি এ চিকিৎসকের সাফল্যে খুশি পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে বাংলাদেশি কমিউনিটি। আয়েশা পারভীনের স্বামী ডা. মাহফুজুল করিম জামসেদ ফিফা বিশ্বকাপের মতো এমন বড় আয়োজনে তার স্ত্রীর অংশগ্রহণে আনন্দিত।

এদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘কাতার বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামগুলোতে প্রবাসী বাংলাদেশিরা শ্রম দিয়েছে। মহামারির সময়ে আমরা দেখিছি আমাদের চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছেন। একইভাবে কাতার বিশ্বকাপে যে সব কাজ হবে বা হচ্ছে সেখানে তারা ভূমিকা রেখছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘গত আরব কাপে অনেক প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বকাপেও অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সঙ্গে একযোগ হয়ে কাতার বিশ্বকাপে যে সব দর্শনার্থী আসবেন, তাদের সঙ্গে আমাদের সংস্কৃতিকে পরিচিত করে তোলার চেষ্টা করবে।’

প্রসঙ্গত ‘স্টেডিয়াম ৯৭৪’এর বিশেষত্ব হচ্ছে, এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে জাহাজের হাজারো কনটেইনার। ভেন্যুটির অবস্থানও দোহা পোর্টের খুব কাছে। মজার ব্যপার হচ্ছে, ‘৯৭৪’ হচ্ছে কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড। বিশ্বকাপের পর ‘স্টেডিয়াম ৯৭৪’-কে পুরোপুরি ভেঙে ফেলা যাবে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।

স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনো প্রযুক্তির দরকার হবে না। এটির তাপমাত্রা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত থাকবে। ‘স্টেডিয়াম ৯৭৪’ এ বিশ্বকাপের শেষ ষোলো পর্ব পর্যন্ত মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।