সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আমার লাশটা অনেক কষ্ট পাচ্ছে: একজন নার্স শাহীনুর

আমার লাশটা অনেক কষ্ট পাচ্ছে। এখানে দম বন্ধ লাগছে আমার। এটা মনে হয় একটা ফ্রিজ। অনেক ঠান্ডা এখানে। ওদের নখর কাটার জায়গা গুলোর রক্ত জেলির মত জমে গেছে। আর কতক্ষন থাকবো আমি এখানে!

নার্স অফিসার মোছা: শাহীনুর আক্তার তানিয়ার ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাইরে বুক চাপরিয়ে কাঁদতে থাকা বৃদ্ধ লোকটা আমার বাবা। তার পাশে নিথর হয়ে চোখের পানি শুকিয়ে যাওয়া আমার ভাই। দূরে দাঁড়িয়ে শাড়ির আঁচল কামড়িয়ে যেই মানুষটি তার বুক ফাটা আহাজারি আটকিয়ে রেখে অঝোরে চোখের পানি ফেলতেসেন তিনি আর কেও নন, আমার মা।

এবার হয়তো ওরা আমায় এখান থেকে বের করবে।
জানোয়ার গুলো আমাকে বাঁচতে দিলো না। যেই শরীর নিয়ে আমি সারাজীবন পর্দার সাথে চললাম, সেই শরীরে তাদের হায়েনার মত আচরগুলো দয়াকরে আমার বৃদ্ধ বাবা মা কে দেখাইও না তোমরা। বাঁচতে পারবেনা তারা।

আমার আহাজারি সেদিন কারো কানে পৌছেনি। চলন্ত বাসটি কেন জানি আল্লাহ আমার জন্য আরো বড় করে দিলেন না। তাহলে আরো কিছুক্ষণ ওই জানোয়ারগুলোর কাছ থেকে পালিয়ে বেড়াতাম।

আমারও একটা স্বপ্ন ছিল একটা ছোট পরিবার হবে। কয়েকটি ছোট ছোট আঙ্গুল এসে আমার গালগুলো টেনে মা বলে ডেকে আদর করবে। হায়েনাগুলো সেই স্বপ্ন কেড়ে নিলো। বাসটি আরেকটু কেনো বড় হলো না!!!

হ্যালো বাবা, এইতো আর পাঁচ মিনিট লাগবে। আমি পৌছে গেছি। তুমি বেশি চিন্তা না করে তারাবির নামাজে যাও।
হ্যা এটাই শেষ কথা ছিল। সারাদিন ডিউটি শেষে আমার পরিবার বলতে এই রোগীগুলো আর আমার সাথে কাজ করা আমার ভাইবোন। কিন্তু আজ প্রথম রোজা। বাবাকে অনেক দেখেতে ইচ্ছা করতেছে। প্রথম রোজার সেহেরি আমি আজ উনাদের সাথেই করবো। মানুষগুলো যে কতবার করে ফোন দিলো আমায়। আমার পথপানে চেয়ে মা হয়তো দড়জা থেকেই নড়তে চাইছেনা। কিন্তু আমি জানি, এই অপেক্ষার প্রহর কখনো শেষ হবার নয়। বাসটি আর একটু কেনো বড় হলো না। ওরা আমাকে বাঁচতে দিলো না।

আমি জানি, আমার মতো আরো অনেক শাহিনুর আসবে, যাবে। আমাদের আহাজারি বাসের হর্নের শব্দের সাথে মিলিয়ে যাবে। রক্তের পুরনো দাগগুলো আবার জেলির মত হয়ে যাবে। দরজার এক পাশে দাড়িয়ে আমাদের মায়েরা আমদের জন্য আবার অপেক্ষা করতে থাকবে। এই অপেক্ষা অনন্ত কালের অপেক্ষা। তারাবি শেষ করে আসা বৃদ্ধ বাবা বাচ্চার মতো আবার তার স্নেহের মেয়েকে খুজবে বাসায়, ফিরেছে কিনা। কিন্তু আমরা আর ফিরবোনা।

আমার ভাই বোনেরা আজ আমার জন্য রাস্তায় নেমেছে। আমি কি সত্যিই ন্যায়বিচার পাবো? এই সমাজ কি আমার আর্তনাদ শুনবে? জানিনা। কারন আমরা একটি আবর্জনায় বসবাস করি। আর এই সমাজের প্রতিটি মানুষ সেই আবর্জনার কীট। এরা অনেক ক্ষুধার্ত। যেই ক্ষুধায় এই পিশাচ গুলো প্রতিদিন ভক্ষণ করে তার মা, বোন, স্ত্রী, মেয়ে কে।

আমি চাইনা আমার মত আর কোন শাহিনুরের মৃত্যুকে তোমরা তোমাদের পত্রিকার প্রথম পাতার উদাহরণ করে রাখো। হইতে চাই না কোন টকশো র আলোচনার বিষয়বস্তু। সমাজের কাছে আমি আমার মৃত্যুর ন্যায়বিচার চাই।

রাফিদ আদনান
ইবনে সিনা মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।