শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রংপুর মেডিকেলে নার্স কর্তৃক লাঞ্ছিত হলেন ইন্টার্ন চিকিৎসক

২৬ নভেম্বর ২০১৯

গতকাল ২৫/১১/১৯ তারিখ সন্ধ্যা ৬.৩০ এ রংপুর মেডিকেল ডেন্টাল ইউনিটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নার্স কর্তৃক লাঞ্ছিত হন উক্ত মেডিকেলের ডেন্টাল ইউনিটের ইন্টার্ন চিকিৎসক ডা. সাবরিনা আফরিন অনন্যা ও তার সহকর্মী আরেক ইন্টার্ন নারী চিকিৎসক।

ঘটনাস্থলে উপস্থিত ইন্টার্ন চিকিৎসক ডা.সাবরিনার ফেসবুক স্ট্যাটাস হতে জানা যায়, সেদিন সন্ধ্যায় ওয়ার্ডে অবস্থানকালীন এক রোগীকে ফলো আপ দেয়ার সময় একজন নার্স রোগীকে ইঞ্জেকশন দিচ্ছিলেন, যার হাতে থাকা ইঞ্জেকশন থেকে মেডিসিন উক্ত চিকিৎসকের চোখে এবং গায়ে ছিটে আসায় তিনি নার্সকে সাবধানতা অবলম্বন করে কাজ করার নির্দেশ দেন। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উক্ত নার্স চিকিৎসককে গালি গালাজ করতে থাকেন এবং চিকিৎসককে তার কাছ থেকে আচরণ শেখার কথা বলা সহ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন। ঘটনার এক পর্যায়ে উক্ত নার্স দায়িত্বরত চিকিৎসকের এপ্রনের কলার ধরতে আসলে নিজের আত্মরক্ষার খাতিরে নার্সের দুই হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেন ডা. সাবরিনা। ঘটনার ১০ মিনিটের মাথায় নার্সদের সব নেতাকর্মী এসে সেই দুজন ইন্টার্ন চিকিৎসকদের আরও হুমকি দেন এবং গালাগালি করেন। অবস্থা বেগতিক দেখে উক্ত বিভাগের রেজিস্ট্রারকে কল করলে উনি আসেন এবং তাকেও অনেক অপমান করা হয়। ঘটনা শান্ত করার জন্য পরবর্তীতে দায়িত্বরত সহপরিচালককে বলা হলে উনি এবং দুই জন সহকারী অধ্যাপক, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট এর উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে সাময়িক সময়ের জন্য পরিস্থিতি শান্ত করা হয়।

পরের দিন অর্থাৎ আজ ২৬/১১/১৯ তারিখ সকাল ৮.২৪ মিনিটে লিমন নামক এক ব্রাদার ডা. সাবরিনাকে ফোন দিয়ে তিনি কোথায় আছেন এবং ওয়ার্ডে কখন আসবেন জিজ্ঞেসাবাদ করেন। তারপর ডা. সাবরিনা এবং তার সাথে থাকা আরেকজন নারী চিকিৎসক যখন হোস্টেল থেকে ওয়ার্ড এর উদ্দেশ্যে রওনা হন, তখন রংপুর মেডিকেল কলেজেরই একজন ব্রাদার ফুরকান তাদের পিছু নেন। তারা ওয়ার্ডে প্রবেশ করার সাথে সাথে প্রায় ২০০ জন নার্স ব্রাদার এসে ডা. সাবরিনা এবং তার সহকর্মী নারী চিকিৎসকের গায়ে হাত তোলেন এবং আহত করেন। সেই সাথে একই ডিপার্টমেন্ট এর একজন সহকারী অধ্যাপক এবং এক নারী চিকিৎসকের গায়েও হাত তোলা হয়। এ সময় তারা চিকিৎসকদের রুমের ডেস্কে থাকা সব কিছু ফেলে তছনছ করে ফেলেন বলে জানান ডা. সাবরিনা। ঘটনা ক্রমশ খারাপের দিকে এগিয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং যথাযথ বিচারের দাবিতে রংপুর মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট এর ছাত্র ছাত্রীবৃন্দ এবং চিকিৎসকগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

স্টাফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।