রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সফটওয়্যার বাংলাদেশী চিকিৎসকের, স্বপ্ন বিশ্ব জয়ের

লেখক ঃ ডাঃ অসিত বর্ধন,ভ্যানকোভার, কানাডা

তিন বছর ধরে তিল তিল করে একটা স্বপ্ন গড়ে তুলেছি। আজ সেই স্বপ্ন বাস্তবের মুখোমুখি।

দেশের বাইরে আছি প্রায় ১৬ বছর। কানাডায় এসে পরীক্ষার যাতাকল থেকে মুক্তি পেয়ে ২০১২ তে শুরু হয় স্বপ্ন বুনন।
২০১৩ তে এই সফটওয়্যার তৈরি করা নিয়ে কাজ শুরু করি। স্বপ্ন ছিল এটা বাংলাদেশে ব্যবহার হবে। আর যদি বাইরের পৃথিবীতে নিতে পারি তাহলে বাংলাদেশের নাম উচ্চারিত হবে প্রতিদিন প্রত্যেক ব্যবহারকারীর মুখে! সেজন্য এই সফটওয়্যার কোম্পানির সংক্ষেপিত নাম BDEMR. BD আমার প্রিয় বাংলাদেশ। EMR ইলেক্ট্রনিক মেডিকেল রেকর্ড এর সংক্ষেপ।

এই তিন বছরে আমার হাসপাতালের পেশাগত ব্যস্ততার বাইরে প্রতিটা মুহূর্ত কেটেছে এই সফটওয়্যারর পিছনে। কত রাত ঠিক মত ঘুমাইনি। কত দিন ভোরবেলা এসে বসেছি কম্পিউটারের সামনে। গাল মন্দ শুনতে হয়েছে, নিজের বাড়িতেই! কারণ সুখে থাকতে ভুতে কিলায়! কি প্রয়োজন এভাবে নিজেকে নিঃশেষ করার? সময় নষ্ট, শরীর নষ্ট, টাকা নষ্ট! কোন রকমে কানে তুলা গুঁজে একলা চলেছি স্বপ্নের রাস্তায়। সামাজিক জীবনেও কত অভিযোগ! আমাকে পাওয়া যায়না, যোগাযোগ রাখিনা!

বাংলাদেশে কয়েকজন তরুণ কম্পিউটার বিজ্ঞানী আমার সেই স্বপ্নের কারিগর। স্কাইপি আমাদের যোগাযোগ। প্রায়ই মিটিং আর সিটিং চলে মাঝরাত পর্যন্ত, ততক্ষণে রাত নিজেই ঘুমিয়ে গেছে। বিরক্ত, বাড়ির সবাই বিরক্ত! হসপিটালে নার্সেরা আড়ালে হাসে হয়ত! বলে “অসিত তুমি ফোন এত ভালবাসো? অবসর পেলেই ডুবে যাও ফোনে? কাউকে তো আর বলা যায় না, ফোন দেখি না, ডুবে থাকি স্বপ্নের মধ্যে!
মাথায় ঘোড়ে কিভাবে আরও ভাল করা যায়? তথ্যগুলো ঠিক আছে তো ? সমসাময়িক তো? যেভাবে চেয়েছি ঠিক সেইভাবে পাওয়া যাচ্ছে তো?

মাঝে মাঝেই ক্লান্তি আসত ! কি দরকার?নিজে খুব তো খারাপ কিছু নেই! শরীর হাল ছেড়ে দিত। রাত কাটিয়ে আবার উঠে দাঁড়াতাম। শেষটুকু যে দেখতে চাই!

আমাদের কাজ প্রায় শেষ। আমাদের প্রথম সফটওয়্যার এনেস্থেসিয়া, আইসিইউ, ক্রনিক পেইন, সার্জারি, মেডিসিন সহ যে কোন বিশেষজ্ঞের ব্যবহার করার মত। এটার নাম “Anaesmon”।ওয়েবসাইট Anaesmon.com, অথবা app.anaesmon.com. কোম্পানির ওয়েবসাইট bdemr.com গতবার বাংলাদেশে যেয়ে কয়েকজনকে যখন জানালাম প্রতিক্রিয়া ছিল পাঁচমিশালি। “এসব এখানে চলবে না! কেউ কি ব্যবহার করবে?আমি নিশ্চয়ই ব্যবহার করব, তুমি নিয়ে এস অসিত!”

আশা নিরাশার দোলাচলে দুলতে থাকি। আমাদের প্রিয় দুইজন অধ্যাপক খুব উৎসাহ দিলেন। আবার আশার এক বিশাল বেলুন নিয়ে ফিরে আসি। আবার স্বপ্নের মধ্যে ডুবে যাই। আমাদের আরও কয়েকটা সফটওয়্যার প্রকাশিত হওয়ার অপেক্ষায়। এগুলোর নাম BDEMR Doctors app, BDEMR Patient app, BDEMR Report app।এগুলো দিয়ে অনলাইনে প্রেস্ক্রিপশান করা যাবে। যে কোন পরীক্ষার রিপোর্ট ঘরে বসে পাওয়া যাবে।

এবার Anaesmon দেখানো হবে কানাডায়। বাংলাদেশি চিকিৎসকের বানানো সফটওয়্যার হয়ত চলবে বিদেশিদের কম্পিউটারে, ফোনে। আজকের ছবিগুলো কানাডার ভাঙ্কুভারে আমার এক্সিবিশন বুথের ছবি। কানাডিয়ান এনেস্থেশলিওজিস্ট সোসাইটির বার্ষিক সভায়। ছবিগুলো বুথ ন্যাড়া অবস্থায় হাতে পাওয়া থেকে আমার নিজের হাতে ব্যনারা টাঙ্গিয়ে সাজানো পর্যন্ত।

13508845_10208405964180173_3423640363045966233_n

যে অবস্থায় বুথ হাতে পেলাম !
যে অবস্থায় বুথ হাতে পেলাম !
ডানা মেলার অপেক্ষায় দ্বিতীয় ডানা!
ডানা মেলার অপেক্ষায় দ্বিতীয় ডানা!

13466334_10208405967420254_3681390319605390141_n

13528715_10208405964900191_1410162035452102509_n (1)

প্রথম যখন হাতে পেলাম বুথ, একটু আবেগ এসে ভর করেছিল, যখন গোছানোর কাজ প্রায় শেষ তখন জানিনা কে কাঁদছিল চোখ না কি ঠোঁট! না কি আসলে দুটোই হাসছিল!

আর ANAESMON, প্ল্যাটফর্ম এর সহযোগিতায়  খুব শিঘ্রই বাংলাদেশে  এর কার্যক্রম শুরু করতে যাচ্ছে ।

তাই বাংলাদেশে এই সফটওয়্যার চালাতে গেলে আপনাদের সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন!
আপনাদের সমর্থন ও সহযোগিতার আশায় রইলাম! স্বপ্নটা কেবল চোখ থকে বাস্তবে নেমে এসেছে , কতদূর গড়াবে? চলুন একসাথে দেখি!

Edited by :Ishrat Jahan Mouri

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।