শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আব্দুল্লাহ বাকী: শিশুমৃত্যু প্রতিকারে অগ্রদূত এক বাংলাদেশী চিকিৎসাবিজ্ঞানী

abdullah baqui

২০০৮ সাল। বিশ্বখ্যাত চিকিৎসাবিজ্ঞান জার্নাল দি ল্যানসেটে প্রবন্ধ ছাপা হল, “Abdullah Baqui: saving newborn lives in Bangladesh and globally”। কে এই বিজ্ঞানি? যার নামে ল্যানসেট জার্নালে ছাপা হয় প্রবন্ধ। শুনলে অবাক হবেন, তিনি এই বাংলা মায়ের সন্তান।

প্ল্যাটফর্মের পঞ্চম সংখ্যায় প্রকাশিত আমাদের কালের নায়কেরা শীর্ষক লেখায় বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন গবেষকদের সম্পর্কে বর্ণনা করেছিলাম। তার ভিতর এক নম্বরে ছিল প্রফেসর আব্দুল্লাহ বাকীর নাম।

আব্দুল্লাহ বাকী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বালটিমোরের মেরিল্যান্ডের জন হপকিন্স ব্লুম্ববারগ স্কুল অফ পাবলিক হেলথের প্রফেসর এবং একই সাথে স্কুলের International Center for Maternal and Newborn Health ডিরেক্টর হিসেবে কর্মরত।

গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান আব্দুল্লাহ বাকী ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৭৬ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৮৫ সালে জন হপকিন্স ব্লুম্ববারগ স্কুল অফ পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রী অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে ১৯৯০ সালে তিনি ডক্টর ইন পাবলিক হেলথ ডিগ্রী  অর্জন করেন। তিনি আইসিডিডিআরবির Child & Adolescent Health সেন্টারের ডিরেক্টর ছিলেন। ২০০০ সালে জন হপকিন্স ব্লুম্ববারগ স্কুল অফ পাবলিক হেলথের ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। ২০০৯ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

শিশু এবং নবজাতকের স্বাস্থ্যের উপর প্রচুর গবেষণা করেছেন আব্দুল্লাহ বাকী।
গত তিন দশকে ড. বাকীর গবেষণা কতগুলো নতুন উদ্ভাবন করেছেনঃ
১। ডায়রিয়াতে জিংকের ব্যবহার এবং তার মাধ্যমে শিশুমৃত্যু হার কমানো
২। স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বাসায় স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে শিশুমৃত্যুর হার এক তৃতীয়াংশ কমানো।
৩। এইচআইবি (হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি) ভ্যাক্সিনের মাধ্যমে শিশুদের মেনিনজাইটিসের এবং নিউমোনিয়া প্রতিরোধ।

এই সবগুলোই নীতিনির্ধারক মহল গ্রহণ করেছেন।

আইসিডিডিআরবির প্রজন্ম  স্টাডির মাধ্যমে নবজাতকের নাভিতে chlorhexidine ব্যবহার করার জাতীয় গাইডলাইনের পিছনেও তাঁর অবদান রয়েছে।

২০১২ সালে কোর গ্রুপ তাঁকে নবজাতক এবং শিশুমৃত্যু প্রতিকারের জন্য অসামান্য গবেষণাকর্ম সম্পাদন এবং উন্নয়নশীল বিশ্বের জন্য তাঁর অবদানের জন্য Dory Storms recognition award দেয়।

এই সুদীর্ঘ কর্মজীবনে আব্দুল্লাহ বাকী ৩ শতাধিক গবেষণাপত্র, বই এবং নিবন্ধ লিখেছেন। এখানে তার বিস্তারিত পাবেন

বাকী স্যারের কিছু প্রজেক্টঃ
Etiology, Prevention and Treatment of Neonatal Infections in the Community

Impact of Umbilical Cord Cleansing with Chlorhexidine on Neonatal Mortality and Omphalitis in Bangladesh

Maternal genitourinary infections and adverse perinatal outcomes

Assignment of the Causes of Deaths Using Harmonized Protocols

Assessment of the Effectiveness of Pneumococcal Conjugate Vaccine-10 (PCV10)

Pneumococcal Vaccine (PCV) Impact Assessment in Bangladesh

Aetiology of Neonatal Infection in South Asia

ল্যানসেট জার্নালে তাঁকে নিয়ে লেখাটি এখানে পাবেন।
Abdullah Baqui: saving newborn lives in Bangladesh and globally

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

One thought on “আব্দুল্লাহ বাকী: শিশুমৃত্যু প্রতিকারে অগ্রদূত এক বাংলাদেশী চিকিৎসাবিজ্ঞানী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।