শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাগতম হে নবীনঃ প্রথমবর্ষ ২০১৫

images (1)
স্বাগতম হে নবীন!
-ফয়সাল আবদুল্লাহ
ফরিদপুর মেডিকেল কলেজ
১।
মেডিকেল কলেজে পড়ালেখা একটু ভিন্ন ধরনের, ভার্সিটি কিংবা অন্যান্য প্রতিষ্ঠান থেকে একেবারেই আলাদা। স্কুল কলেজে যেমন সবকিছু একেবারে বুঝিয়ে সুঝিয়ে দেয়া হত, [মানে স্পুনফিডিং আর কি! ], এখানে তেমনটা হয় না।তাই ক্লাস শুরুর আগে কিছু ব্যাপার জেনে গেলে খুব কাজে আসবে, মানসিকভাবে তুমি অনেক এগিয়ে থাকবে।
ইন্টারমিডিয়েটে আমরা যেমন ইয়ার ফাইনাল পরীক্ষা দিতাম, তেমনি মেডিকেলে আমরা দেই ‘Professional’ পরীক্ষা বা প্রফ।
আমাদের ভাইয়ারা তিনটা প্রফ দিতেন।নতুন কারিকুলাম অনুযায়ী আমরা চারটা প্রফ দিব।
মেডিকেল কলেজের পড়ালেখা হয় প্রফকেন্দ্রিক।এখানে প্রথম দুই বছরের পড়ালেখা মিলিয়ে 1st Prof.
আগামী ২০১৬ সালের মে মাসে তোমরা ফার্স্ট প্রফ দিবে।তাই এখন শুধুই ফার্স্ট প্রফ নিয়ে কথা হবে।
২।
ফার্স্ট প্রফের জন্যে আমরা তিনটা বিষয় পড়বো।
-Anatomy
-Physiology
-Biochemistry
এনাটমিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়-
-Gross Anatomy/Regional Anatomy
-Histology & General Anatomy
-Embryology
Physiology আর Biochemistry র কোন আলাদা subdivision নেই।
পড়ানোর সুবিধার্থে প্রত্যেকটা বিষয়কে কয়েকটা টপিকে ভাগ করে ফেলা হয়।
যেমন,
জেনারেল এনাটমিতে:
Thorax- বক্ষপিঞ্জর
Abodomen-
পেট
Sulerior Extremity -হাত
Inferior Extremity -পা
Head Neck
Brain & Eyeball
এই টপিকগুলোকে বলে ‘Card’.
এনাটমির মত ফিজিওলোজি, বায়োকেমিস্ট্রিকেও ৬ টা কার্ডে ভাগ করা হয়েছে। ক্লাস শুরু হলেই নাম জানবে,এখন এগুলো বলে ভয় দেখাচ্ছি না!
একেকটা কার্ড পড়ানো শেষ হলে একটা পরীক্ষা নেয়া হয়,এর নাম ‘Card Final’ পরীক্ষা।
দুইটা কার্ড পড়ানো শেষ হলে, এই দুইটা কার্ডের সবকিছু মিলিয়ে আরেকটা পরীক্ষা নেয়া হিবে ‘Term Final’ পরীক্ষা।
বুঝতেই পারছো, ফার্স্ট প্রফের আগে প্রত্যেকটা সাবজেক্টের মোটমাট তিনটা টার্ম আর ৬টা করে কার্ড ফাইনাল পরীক্ষা দিতে হবে।
৩।
এইচএসসির কথা মনে আছে?
‘ইলেকট্রিসিটি’?
ইলেকট্রিসিটির আন্ডারে বেশ কয়েকটা চ্যাপ্টার ছিলো না?
-স্থির তড়িত
-চল তড়িত
-তড়িত প্রবাহের চৌম্বক ক্রিয়া
-তড়িত প্রবাহের তাপীয় ক্রিয়া
মনে পড়ে?
এখানেও অনেকটা তাই।
ইলকেট্রিসিটিকে ধরে নাও একটা কার্ড।আর চ্যাপ্টারগুলো হল আইটেম।একটা কার্ডকে আবার কয়েকটা ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করে।এই চ্যাপ্টারগুলোকে বলে ‘আইটেম’।
একেকটা আইটেম এর পড়া শেষ হলে স্যারেরা ভাইভা নিবেন, সোজা বাংলায় বলি, ডেকে নিয়ে পড়া ধরবেন।
এই ভাইভা গুলোকে বলে ‘আইটেম’।
আইটেম হল ১০ নাম্বারের ভাইভা পরীক্ষা।এর মধ্যে পাশ ৬ এ।
আইটেম এ ৬ এর বেশি পাওয়াকে অর্থা পাশ করাকে বলে ‘আইটেম ক্লিয়ার’
আর ফেল করাকে বলে ‘আইটেম পেন্ডিং’
।
অর্থাত পরীক্ষার ক্রম হচ্ছে
আইটেম<কার্ড ফাইনাল<টার্ম ফাইনাল<প্রফ
একটা কার্ডে যতগুলো আইটেম আছে কার্ড ফাইনাল পরীক্ষার আগে সেগুলোকে ক্লিয়ার করে ফেলতে হয়, নাহলে কার্ড ফাইনালে বসতে দেয়া হয় না।
কার্ডে কেউ ফেল করলে তাকে টার্ম ফাইনাল পরীক্ষা দিতে দেয়া হয় না।টার্ম দিতে হলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে আগে কার্ড ক্লিয়ার করে নিতে হবে।
আবার কোন টার্ম ফাইনালে ফেল থাকলে প্রফ পরীক্ষায় বসতে দেয়া হয়।
কোন টার্মে ফেল থাকলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে টার্ম ক্লিয়ার করে নিতে হয়।
একটা প্রশ্ন হয়ত অনেকের মাথায় ঘুরঘুর করছে। সাপ্লিমেন্টারিতে ফেল করলে কি হবে?
সাপ্লিমেন্টারিতে কেউ ফেল করলে তাকে ‘রি-সাপ্লি’ দিতে হবে।
সোজা কথায় কোন পরীক্ষাকে Skip করার উপায় নেই।
আইটেম হল ভাইভা পরীক্ষা।
স্যার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, তুমি উত্তর দিবে।
কার্ড ফাইনাল এবং টার্ম ফাইনাল পরীক্ষার স্কীম:
-Written
-Viva
-Practical
এখানকার Written, Viva আর Practical এর মধ্যেও বৈচিত্র আছে।এগুলো নিয়ে এখন আর কোন কথা নয়।ধীরে ধীরে সব জানতে পারবে!
আরেকটা কথা, মেডিকেলে উপস্থিতির ব্যাপারস্যাপার খুব কড়া।
এটেন্ডেন্স কম থাকলে কার্ড/টার্ম/ প্রফে বসতে দেয়া হয় না।
Welcome to the World of Sacrifice!

লেখকের ওয়েব সাইটঃ www.faisalization.wordpress.com

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।