শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্ব ডায়াবেটিস দিবসঃ পায়ের যত্নে রোগীর সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ নভেম্বর ২০২১, বরিবার

ডা. অনুজ কান্তি দাশ
এফ সি পি এস ( সার্জারি), সহকারী রেজিস্ট্রার, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর।

আজকে “World Diabetes Day” সার্জন হিসেবে Diabetes এর একটা complication নিয়ে একটু আলোচনা করব- Diabetic Foot Ulcer। একটা গবেষণায় দেখা গিয়েছে যে Diabetes জটিলতায় হাসপাতালে ভর্তির প্রায় ৫০ শতাংশই এই পায়ে ক্ষতের জন্য।

অল্প একটু ক্ষত থেকে প্রথমে ইনফেকশন হয় তার পরে সে জায়গাটা ধীরে ধীরে পচে যায় যেখান থেকে পরবর্তীতে আংগুল বা পা কেটে দেয়ার মতন অবস্থা হওয়া থেকে মৃত্যু পর্যন্ত হবার ঘটনাও আছে। বিভিন্ন লিটারেচারে এটাও রিপোর্ট করে যে সারা পৃথিবীতে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে আংগুল বা পা কাটা লাগছে এই ডায়াবেটিস আলসারের জন্যে। এর সাথে যে কি পরিমাণ শারীরিক এবং মানসিক যাতনা সহ্য করতে হয় তার ইয়ত্তা নেই। এর সাথে টাকা পয়সা খরচের বিষয়তো আছেই। আমেরিকা হিসাব করে দেখেছে যে ২০০৭ সালে শুধু এই খাতেই ৩৮.৭ বিলিয়ন US Dollar খরচ হয়েছে তাদের। ভয় ডর পেলে আসেন এবার একটু ভাল কথা মানে প্রতিকারমূলক কথা বার্তা বলি। প্রথমত ডায়াবেটিস না হলে এই সমস্যা হবে না তাই Diabetes Mellitus হওয়ানো যাবে না। তবে এ ব্যাপারটি যেহেতু আমাদের হাতে নেই তাই দ্বিতীয় কথা শুনিঃ-

১. Diabetes যদি control এ রাখা যায় কঠোরভাবে তাহলে এখান থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তাহলে প্রধান কাজ হচ্ছে আপনার Blood sugar কে নিয়ন্ত্রণে রাখা যা আমরা ৩ টা D দিয়ে উপদেশ দেই- Diet, Discipline, Drugs

২. এর সাথে মাঝে মাঝেই আপনার পা যুগলকে আপনার চিকিৎসক দিয়ে চেক করাবেন। আর যদি আপনি পায়ে কম অনুভূতি পান এমনকি যদি স্বাভাবিকের চেয়ে অনুভূতিই পান তাহলে অবশ্যই চেক করাবেন।

৩. নিজে সচেতন হবেন যাতে ছোট খাট আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারেন। খালি পায়ে হাঁটবেন না এমনকি বাসাতেও।

৪. প্রতিদিন একটু সময় করে হলেও নিজের পায়ের দিকে একটু ভালভাবে খেয়াল করবেন। Diabetes হলে কিন্তু অনুভূতি কমে যায় তাই অনেক সময়ই তারা ছোট খাট আঘাত বুঝতে পারেন না। এর সাথে পায়ে ফাটা বা অন্য কিছু আছে কি না তাও বোঝা যাবে। তাই এই চেকটা না করলে সেই ছোট সূচই ফলা হয়ে বের হতে পারে কয়দিন পর।

৫. এই চেক আপের সময় পায়ের একটু যত্নও নিয়ে নিবেন। একটু কুসুম গরম পানিতে হালকা সাবান মিশিয়ে সেই পানিতে পা জোড়া ভিজিয়ে রাখবেন কিছুক্ষন। তারপর ভালভাবে মুছে শুকাবেন (ভেজা থাকলে বিপদ বাড়বে) এবং Vaseline বা moisteriser লাগাবেন।

৬. আগুন কিংবা হিটারের খুব কাছাকাছি বসবেন না।

৭. সঠিক মাপের জুতা পরবেন- আমাদের দেশের জন্যে এটা খুব কমন। পায়ের আংগুলগুলো যেন পর্যাপ্ত জায়গা পায় সেটা দেখবেন। সাথে গোড়ালির জায়গাতে একটু নরম cushion দিলে ভাল। নতুন জুতো পরে প্রথম দিনই অনেক না হেঁটে প্রতিদিন অল্প অল্প করে হেঁটে সেটা নরম বানিয়ে পরা উচিৎ যাতে সেটা থেকে কোন ক্ষত না হয়।

৮. পায়ের নখ কাটার সময় যথা সম্ভব সতর্কতা অবলম্বন করবেন। বয়স্ক হলে পায়ের নখটা কেটে দিতে পারেন। নখ কাটার আগে অবশ্যই কুসুম গরম পানিতে পা গুলো ভিজিয়ে নিবেন যাতে নখটা একটু নরম হয়। তবে বেশি ভাল করতে গিয়ে কোন scrubber দিয়ে পা ঘষবেন না আবার। পা যদি বেশি ঘামে তাহলে পায়ে পাউডার ব্যবহার করতে পারেন।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।