শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রদানের নিয়মাবলী প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুলাই ২০২০, রবিবার

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশী কোন নাগরিক বিদেশ গমন করতে চাইলে তাকে COVID-19 test certificate গ্রহণ করতে হবে। আগামী ২৩ জুলাই, ২০২০ থেকে এই নির্দেশ কার্যকর হবে।

বিদেশগামী যাত্রীদের COVID-19 test certificate গ্রহণ করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দেশের ৮ টি বিভাগীয় শহরে ১৬ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হল-

  • শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
  • বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশনাস ডিজিসেস, চট্টগ্রাম
  • কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)
  • কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা
  • ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা
  • ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ, ঢাকা
  • ন্যাশনাল ইন্সটিটিউট অফ প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
  • নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ
  • খুলনা মেডিকেল কলেজ, খুলনা
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া
  • ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
  • শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
  • রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
  • এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
  • রংপুর মেডিকেল কলেজ, রংপুর
  • সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট

স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত  COVID-19 test certificate প্রদান করার জন্য কিছু শর্ত ও নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে। শর্ত অনুযায়ী-

১।  বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ ফি প্রদান করতে হবে।

২। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন।

৩। যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে নমুনা সংগ্রহ করতে হবে।

৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।

৫। বিমান যাত্রার ৭২ ঘন্টা পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারির ব্যবস্থা করতে হবে।

৬। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে হবে।

৭। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য প্রতিবেদন আকারে নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এর কাছে প্রেরণ করতে হবে।

৮। কোভিড ১৯ পরীক্ষার ফলাফল ইমিগ্রেশন ওয়েব সাইটে আপলোড করতে হবে।

৯। যাত্রীদের তথ্য প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সিভিল সার্জন কার্যালয়ে কল সেন্টার স্থাপন করতে হবে এবং হটলাইন ফোন নম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

১০। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাত্রীদের অবগতির জন্য কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রদানের জন্য নির্ধারিত ল্যাবসমূহের নাম ও সনদ প্রাপ্তির পদ্ধতি ব্যাপক প্রচারের ব্যবস্থা করবে।

আগামী ২৩ জুলাই থেকে উল্লেখিত শর্ত মেনে সরকার কর্তৃক নির্ধারিত কেন্দ্র থেকে কোভিড-১৯ পরীক্ষা সনদ গ্রহণ করার পরেই একজন যাত্রী দেশের বাইরে গমণ করতে পারবেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।