শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০৬ || চুইংগামে দুশ্চিন্তা মুক্তি

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ সেপ্টেম্বর, ২০২০, সোমবার 

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন,
চট্টগ্রাম মেডিকেল কলেজ।

আমরা যখন কোন দুশ্চিন্তায় থাকি তখন আমাদের শরীরের স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক সিস্টেম কাজ শুরু হয়। এটা শুরু হলে আমাদের প্রচুর ঘাম হয়, মুখ শুকিয়ে যায়, দ্রুত হৃদস্পন্দন করে ও প্রেশার বেড়ে যায়। এটা শরীরকে অস্থির বানিয়ে ফেলে। এই দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পাবার জন্য সিম্প্যাথেটিক সিস্টেমের উল্টো একটা সিস্টেম আমাদের শুরু করানোর চেষ্টা করতে হবে। কিন্তু এটা স্বাভাবিকভাবে শুরু করানো সম্ভব হয় না, যদি না আমরা কোন একটা টেকনিক এপ্লাই করি।

সিম্প্যাথেটিক এর উল্টো সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বলে। এই সিস্টেম শুরু হলে প্রেশার কমে, ঘাম কমে, অস্থিরতা কমে ও শরীর শান্ত হয়। এখন আমাদের একটা বুদ্ধি বের করতে হবে যে কীভাবে সহজে এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে সচল করে দুশ্চিন্তা কমানো যায়। এর জন্য সবচেয়ে সহজ উপায় হলো আমাদের পাকস্থলীকে উত্তেজিত করে এর ভেতরে পাচকরস নিয়ে আসা কেননা দুশ্চিন্তায় থাকলে আমাদের পাকস্থলী নিষ্ক্রিয় হয়ে থাকে। এখন আমরা যদি এমন কিছু মুখে দিই যা একদম গিলে খেতে হবে না, কেবল মুখে থাকা অবস্থায় পাকস্থলী উত্তেজিত হয়ে যাবে তাহলে খুবই ভালো হয়। এরকম সবচেয়ে উপাদেয় জিনিস হল চুইংগাম। তবে অবশ্যই কম চিনি যুক্ত হলে উত্তম।

ছবিঃ প্রতীকী

কীভাবে চুইংগাম দুশ্চিন্তা কমাবে?

আমরা চুইংগাম চিবুতে থাকলে মুখের স্নায়ুগুলো মস্তিষ্কে সংকেত পাঠায় যে পেটে কিছু আসতে চলেছে। তখন আমাদের মস্তিষ্ক এই তথ্য পেয়ে ভেগাস নামক স্নায়ু দিয়ে পাকস্থলীকে জানিয়ে দেয় যে তুমি যেকোন ভাবেই তৈরি হও খাবার হজমের জন্য। তখন পাকস্থলী তার ভেতরে পাচকরস জমা করতে থাকে ও নড়াচড়া করতে থাকে। এর ফলে দুঃশ্চিন্তার কারণে পাকস্থলীতে যে অবস্থা হয়েছিল সেই পরিবেশ মুহুর্তে পাল্টে যায়। শরীর ভাবতে থাকে যে আমাকে যেহেতু খেতে হবে তাই দুশ্চিন্তা করলে চলবে না। কেননা দুশ্চিন্তায় থাকলে খাবার হজমের কাজ বন্ধ হয়ে যায়। এই সুযোগে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম চালু হয়ে যায় আর সিম্প্যাথেটিক সিস্টেম অচল হয়ে যায়। ফলে মস্তিষ্ক চাইলেও তেমন দুশ্চিন্তা করতে পারেনা। এটাতেই আমাদের কার্য হাসিল হয়।

এই সিস্টেমে দুশ্চিন্তা কমে বলে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। তাই সাইকোলজিস্টরা খেলোয়াড়দের মাঠে অনেক সময় চুইংগাম চিবুতে পরামর্শ দেন। এই পদ্ধতিতে আমরা পড়ালেখার সময় বা পরীক্ষার আগের দুশ্চিন্তা সহ ব্যক্তিগত প্রায় সব দুশ্চিন্তা দ্রুত কমাতে পারব। প্রচণ্ড দুশ্চিন্তাগুলো সম্পূর্ণভাবে না গেলেও তাৎক্ষণিকভাবে কমাতে পারবেন চুইংগাম চিবিয়ে। তবে মুখের দুই পাশেই সমান ভাবে চিবালে ভালো হয়। এই বৈজ্ঞানিক পদ্ধতি জীবনে প্রয়োগ করে দেখতে পারেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।