রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশের বিষধর সাপ এবং তার চিকিৎসা।

৭ই জানুয়ারি, মঙ্গলবার,২০২০

ছোটো বেলায় কাল্পনিক গল্প শুনেছিলাম জলঢোঁড়া সাপ নাকি তার সমস্ত বিষ গর্তে রেখে পুকুরে মাছ খেতে নেমেছিল। তারপর যত বিপত্তির শুরু , শুরু হল বৃষ্টি আর বৃষ্টিতে সমস্ত বিষ গিয়ে মিশলো পুকুরে। বিষের মালিক হয়ে গেল টেংরা, মাগুর আর জলঢোড়া হয়ে গেল নির্বিষ।

জলঢোঁড়া নির্বিষ হলেও বাংলাদেশে বিষধর সাপের কমতি নেই। তবে বাংলাদেশের মানুষের জন্য একটি বড় সুসংবাদ হলো বাংলাদেশের বেশিরভাগ বিষাক্ত সাপই সামুদ্রিক।তাই সমুদ্র ছাড়া এদের সাথে দেখা হবার সম্ভাবনাও কম ।

বাংলাদেশে মোটামুটি ৯৪ প্রজাতির সাপ পাওয়া গেলেও বিষধর মাএ ২৬ টি। ডাঙায় কয়েক প্রজাতির মধ্যে চন্দ্রঁবোড়া, কালাচ, রাজ গোঁখড়া ও পদ্ম গোখড়া উল্লেখযোগ্য।

চন্দ্রবোড়া(Russell’s Viper):- চঁন্দ্রবোড়া সাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দুর্লভ সাপ। বিশেষ করে পশ্চিমবঙ্গের নদীয়া বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনা সেইসাথে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ বেশি পাওয়া যায়। নানা কারনে হঠাৎ করেই এই সাপের সংখ্যা বাংলাদেশে বাড়তে শুরু করেছে। সেই সাথেই প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এ সাপটির কামড়েই প্রাণ হারাচ্ছেন। এদের বিষ হেমোটক্সিন সমৃদ্ধ তাই এন্টিভেনম সহজলভ্য নয়। সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই সাপের বিষের এন্টিভেনম নিয়ে গবেষণা চলছে। তবে ভারতের কেরালা থেকে এন্টিভেনম আমাদের দেশে আমদানি করা হয়ে থাকে।

কিং কোবরা(King Cobra):- রাজ গোখরা,শঙ্খচুর ইত্যাদি নামে বলা হয়।

অতিকায় দীর্ঘ এই নিউরোটক্সিন বিষের ধারক।এটি একবার কামরালে রোগীকে সময়মতো হাসপাতাল না নিতে পারলে মৃত্যু অবধারিত। সাপটি মাটি থেকে বেশ উচু পর্যন্ত ফোনা তুলতে পারে।আমাদের দেশে এন্টিভেনম সহজলভ্য।

গোখড়া( Cobra):- পদ্ম গোখড়া, খয়ে গোখড়া, খরিশ ইলপিডি গোএের অতি পরিচিত নাম।

এরা মরণঘাতী নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ।এরা ফোনাও তুলতে পারে। পদ্মগোখরার মাথার(ফোনার) পেছনে ডিম্বাকৃতির চিহ্ন রয়েছে।আর খরিশ গোখরার মাথার(ফোনার) পেছনে U আকৃতির চিহ্ন রয়েছে। দ্রুত হাসপাতালে না নিলে মৃত্যু অনিবার্য। সময়মত এন্টিভেনম দিলে আক্রান্ত ব্যক্তিকে বাচানো সম্ভব।

কালাচ(Common Krait):- গোখরা, কেউটের চেয়েও কড়া বিষের অধিকারী কালাচ।

এই সাপটির গায়ে হলুদ বা বাদামী রঙের দাগ আছে।দেশে প্রায় ২০ শতাংশ মানুষ কালাচের কামড়ে মারা যায়।এর দাঁত খুবই চিকন হওয়ায় এর কামড় অনুভব করা যায় না।তাই একে নিরব ঘাতকও বলা হয়।এর বিষ নিউরোটক্সিন সমৃদ্ধ। তবে এই বিষটি একটু ধীরগতিতে কাজ করে।এর কামড়ের উপসর্গগুলো হলো-বমি হওয়া,চোখের পাপড়ি পরে যাওয়া ইত্যাদি।এন্টিভেনম আমাদের দেশে সহজলভ্য।

শঙ্খিনী(Banded Krait):-শঙ্খিনীও কালাচের একটি গোএ।

কিন্তু এর শরীরের হলুদ দাগগুলো একটু মোটা আকৃতির হয়ে থাকে।এই সাপটি প্রচুর লাজুক কিন্তু ভয়ংকর বিষধর।এই সাপটি ধীরগতিতে চলাফেরা করে।।। একে চরম পর্যায়ে আঘাত না করলে কামরায় না।তবে এই সাপটি ভয়াবহ নিউরোটক্সিন বিষের ধারক।এই সাপটি অন্য সকল বিষাক্ত সাপ যেমন:-গোখরা,কালাচ,কিং কোবরা এমনকি রাসেলস ভাইপারও খেতে পারে এবং নিরবে মানুষের উপকার করে।

এন্টিভেনম পাওয়া যায় এমন কিছু মেডিকেল কলেজ হাসপাতালের নাম :-
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২.মিডফোর্ড হাসপাতাল
৩.চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতাল
৪.কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল
৫.কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
৬.ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
৭.রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
৮.রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
৯.দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

এছাড়া ও অন্যান্য সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর এবং উপজেলা পর্যায়ের বেশ কিছু হাসপাতালে এন্টিভেনম সহজেই পাওয়া যায়।

স্টাফ রিপোর্টার
শুভাশীষ সরকার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

One thought on “বাংলাদেশের বিষধর সাপ এবং তার চিকিৎসা।”

  1. বিষধর সাপ কামড়ালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হয়। এখন বিষ যদি হালকা মাত্রায় হয় তবে বেঁচে যায়। কিন্তু বিষ যদি বেশি মাত্রায় হয় তাহলে বাঁচে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।