শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বর্ণবাদ

সবকিছুরই ভালো এবং খারাপ দিক থাকে।আমাদের দৈনন্দিন জীবনেও বিজ্ঞানের দুটি রূপ আছে।এর একটি কল্যাণকর আর অপরটি অভিশপ্ত রূপ।অভিশপ্ত রূপটি কখনও কখনও বর্ণবাদের মুখোশ পরে আবির্ভূত হয়।
চিকিৎসা বিজ্ঞানে বর্ণবাদ!!আঁতকে ওঠার মতোই কথা।আরোও আঁতকে ওঠার ব্যাপার হবে যখন আপনি জানবেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কৃ্ষ্ণাঙ্গদের ওপর বিজ্ঞানের বর্ণবাদের গিলোটিন চালানো হয়েছিল।
১৯৩২ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিস বিভাগ ৩৯৯ জন কৃ্ষ্ণাঙ্গের ওপর টাসকিগি সিফিলিস এক্সপেরিমেন্ট চালায়।
এই গবেষনার ফলে ১২৮ জন কৃ্ষ্ণাঙ্গ সিফিলিসে আক্রান্ত হয়ে মারা যান।সিফিলিস আক্রান্ত স্বামী থেকে ৪০ জন স্ত্রী ও ১৯ জন গর্ভজাত শিশুও সিফিলিসে আক্রান্ত হন।
কেন এই অমানবিক গবেষনাঃ বিজ্ঞানীরা মনে করতেন সিফিলিস জীবাণু সংক্রমণের ক্ষেত্রে বর্ণ ভূমিকা রাখে।
তারা মনে করতেন সাদারা সিফিলিসে আক্রান্ত হলে বেশির ভাগ ক্ষেত্রে স্নায়ুতন্রেটির জটিলতায় ভোগে এবং কালোরা বেশিরভাগ ক্ষেত্রে হৃদ-সংবহননালীর জটিলতায় ভোগে। তাদের এই ধারণাকে পাকাপোক্ত রূপ দিতেই এই গবেষনা।
কীভাবে কৃ্ষ্ণাঙ্গদের এই গবেষনায় অন্তর্ভূক্ত করা হলঃ
এই গবেষনা করার জন্য টাসকিগি আলবামা এর দরিদ্র, অল্পশিক্ষিত, অনাহারী কৃ্ষ্ণাঙ্গদের বেছে নেয়া হলো।
এই কৃ্ষ্ণাঙ্গ সমাজের লোকেদের অবস্থা এতটাই নাজুক ছিল যে এরা কখনও ডাক্তার দেখেনি।
তাদেরকে প্রথমে নানা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট করা হলো। যেমন- ” বিশেষ ফ্রি চিকিৎসা পাওয়ার শেষ সুযোগ।” তাদেরকে বোঝানো হলো আমরা তোমাদের শরীর থেকে বদ রক্ত দূর করতে চাই; তোমরা আমাদের চিকিৎসা নাও।তাদের বিশ্বাসে যাতে কোন খাদ না থাকে সেজন্য দলে ভেড়ানো হলো কিছু কৃ্ষ্ণাঙ্গ ডাক্তার ও নার্সকে।
যাদেরকে এই গবেষনায় অন্তর্ভূক্ত করা হয় – আসলে তাদের দেহে সিফিলিসের জীবাণু প্রবেশ করিয়ে পরবর্তী লক্ষন/পর্যায়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে বছরের পর বছর এবং বিনা চিকিৎসায়।বিনিময়ে তাদের এক বেলা খাবার দেয়া হতো।এই গবেষনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল- মৃত্যু অবধি সিফিলিস জীবাণু মানব দেহে কী কী লক্ষন প্রকাশ করে তা দেখা এবং মৃত্যুর পর ঔ ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখা হতো কী কী পরিবর্তন দেখা যাচ্ছে।ভেবে দেখুন কতটা নিষ্ঠুর হলে এ কাজ করা যায়!!
৩৯৯ জন কৃ্ষ্ণাঙ্গ নিয়ে প্রায় ৪০ বছরের গবেষনা চলাকালীন সময়ের মধ্যে পেনিসিলিন আবিষ্কৃত হয় এবং ১৯৪০ সালে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে ,Penicillin সিফিলিসের চিকিৎসায় ব্যবহারযোগ্য। এরপরও ঔ ৩৯৯ জন কৃ্ষ্ণাঙ্গকে Penicillin দিয়ে চিকিৎসা করানো হয়নি।
অবশেষে ১৯৭২ সালে টিভি রিপোর্টার Harry Reasoner গবেষনার নামে চলা অমানবিক প্রকল্পটির কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন এবং বর্ণনা করেন এভাবে-“It as an experiment that used human being as laboratory animals in a long and in efficient study of how long it takes syphilis to kill someone.”
উনার রিপোর্টের মাধ্যমে গবেষনাটির নানাদিক গণমাধ্যমে আসে।তখন যুক্তরাষ্ট্র সরকার অনেকটা বাধ্য হয়েই এই গবেষনা বন্ধ করে দেয়।পরবর্তীতে ১৯৭৪ সালে National Research Act. পাশ করা হয়।
১৬ মে,১৯৯৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্ষমা চান এই বলে-“What was done cannot be undone.But we can end the silence.We can stop turning our heads away.We can look at you in the eye and finally say on behalf of American people,what the United States Government did was shameful and I am sorry……..To our African American Citizens.”
সমাজকে সভ্যতাকে এগিয়ে নিতে হলে গবেষনার বিকল্প নেই । তবে সে গবেষনায় যেন অবহেলা না থাকে,কারো অকল্যাণ যেন না হয় এই প্রত্যাশায় শেষ করছি।
তথ্যসূত্রঃ
http://www.scientific bangladesh.com
http://www.infoplease.com
http://www.brown.edu

ডাঃ মনজুর ই মুরশিদ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।