শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনে সহায়তার হাত বাড়ালো এস আলম গ্রুপ

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ১৫ জুন, ২০২০

এবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ৮৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা অর্থাৎ প্রায় ৮৫ লাখ টাকা! গতকাল রোববার (১৪ জুন) একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের কার্যাদেশ প্রদান করা হয়েছে। এসময় সেন্ট্রাল অক্সিজেন প্রকল্পের কার্যাদেশটি বেসরকারি প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের পিএস আকিজ উদ্দিন। আগামী ১৫ দিনের মধ্যেই এটি স্থাপন করতে এস আলম গ্রুপের সঙ্গে ওই প্রতিষ্ঠানটির চুক্তি হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে,

“চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার মূল কেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৫০টি শয্যা নিয়ে হাসপাতালটিতে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিয়ে আসছে। কিন্তু এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট ছিল না, ফলে ICU’র পাশাপাশি বিকল্প হিসেবে হাইফ্লো অক্সিজেন যন্ত্র স্থাপন করা সম্ভব হয়ে উঠেনি।”

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ভেন্টিলেটরযুক্ত ICU, হাই ফ্লো অক্সিজেন দিয়েছে এস আলম গ্রুপ।

শুধু ভেন্টিলেটরযুক্ত ICU, হাই ফ্লো অক্সিজেন সরবরাহ করেই থেমে নেই এস আলম গ্রুপের কার্যক্রম। এস আলম গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য ৫০০টি পিপিই ও
চট্টগ্রামের ১৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ৫০ টি করে ৭০০টি পিপিই প্রদান করা হয়। এছাড়া চমেকহা’র চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ২টি ২ টন এসি, ২টি নমুনা কালেশন বুথ এবং BITID’র চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ১ টি ২ টন এসি, ২টি নমুনা কালেকশন বুথ স্থাপন করে এস আলম গ্রুপ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসকদের খাবারের জন্য এস আলম গ্রুপ ১ লাখ টাকা প্রদান করে। এছাড়া এই হাসপাতালের চিকিৎসকদের জন্য ১ টি ২ টন এসি, ২টি নমুনা কালেকশন বুথ স্থাপন করে দেয় প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, এস আলম গ্রুপের চেয়ারম্যান জনাব সাইফুল আলম মাসুদ, চট্টগ্রামের ৫টি ও ঢাকার মুগদা জেনারেল হাসপাতালসহ মোট ৬টি হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৭ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।