রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা ভাইরাস ব্যবস্থাপনায় সাময়িক নির্দেশিকা বই প্রকাশ

৮ ফেব্রুয়ারি, ২০২০

চীনের নভেল করোনাভাইরাসের বহির্বিশ্বে বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন করোনাভাইরাসের উপর একটি হ্যান্ডবুক প্রকাশ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রোবেদ আমীন এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী তরিকুল ইসলাম সম্মিলিত ভাবে হ্যান্ডবুকটিতে তথ্য, উপাত্ত ও বিবরণ দিয়েছেন। ডা. রোবেদ বলেন, “যদি করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা ভিন্ন-ভিন্ন হাসপাতালে ভর্তি হন, তবে সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে যেতে পারে। তাই আমরা সরকারের কাছে সংক্রামক রোগের জন্য একটি আলাদা হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।” অপরদিকে ক্লিনিকাল দিকের উপর মনোনিবেশ করে ডা. তরিকুল জানান, রোগের উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, গলাব্যথা, মাথাব্যথা, মাংশপেশীতে ব্যথা, নাক বন্ধ ও অসুস্থতাবোধ দেখা দিতে পারে। তিনি আরো বলেন আমরা যদি একটি ভিন্ন হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারি, তবে যেমন সকল আক্রান্ত ব্যক্তি ও সন্দেহভাজনদের চিকিৎসা দেয়া যাবে, তেমনি রোগের বিস্তার প্রতিরোধও সম্ভব হবে।

উল্লেখ্য, প্রকাশিত হ্যান্ডবুকে করোনাভাইরাস বিস্তারের সূত্রপাত হতে বর্তমান পর্যন্ত প্রাপ্ত রোগীর সংখ্যা, আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা, প্রতিরোধ এবং প্রতিকারে যাবতীয় করণীয় ইত্যাদি অত্যন্ত গুছিয়ে প্রকাশ করা হয়েছে। হ্যান্ডবুক তথ্য অনুযায়ী, গত বছর ডিসেম্বরে চীনের উহান শহরে নিউমোনিয়ার মত উপসর্গের একটি অজানা রোগের বিস্তার ঘটে। ৭ জানুয়ারি, ২০২০ চীন কর্তৃপক্ষ নিশ্চিত করেন তারা একটি নতুন ভাইরাসের খোঁজ পেয়েছেন। SARS ও MERS এর একই পরিবার ভুক্ত এই নতুন ভাইরাসটির নামকরণ করা হয় “নভেল করোনাভাইরাস ২০১৯”। কিছুদিনের মাথায় রোগটি চীন থেকে বহির্বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে থাকলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রোগটি প্রতিকারের ব্যপারে সোচ্চার হয়। এরই ধারাবাহিকতায় সারাবিশ্বে তারা করোনা ভাইরাস জরুরি অবস্থা জারি করেন।

সারাবিশ্বে এখন পর্যন্ত ৩৪৯৫৮ রোগী নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র চীনেই রোগীর সংখ্যা ৩৪৬১১ জন, এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৩৯৭ জন এবং মৃত্যু ঘটেছে প্রায় ৭২৪ জনের। পার্শ্ববর্তী দেশ ছাড়াও ইতিমধ্যে চীন থেকে রোগটি দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড (৩২জন), নেপাল( ১জন), শ্রীলঙ্কা (১জন) ইত্যাদি দেশ সমূহে রোগটির সন্ধান মিলেছে।

তথ্যসূত্রঃ ডা. নিয়াজ মোহাম্মদ সজীব
সিনিয়র মেডিকেল অফিসার,
ফরাজী হাসপাতাল, বনশ্রী, ঢাকা।

নিজস্ব প্রতিবেদক/ নাজমুন নাহার মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।