প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৯ আগস্ট, ২০২১

করোনা আক্রান্ত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ১০ম ব্যাচের শিক্ষার্থী, ডা. ফারজানা সুলতানা দিনা নবজাতকসহ মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ২৮ই অগাস্ট ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড জটিলতায় নবজাতকসহ মৃত্যুবরণ করেন ডা. ফারজানা। সিজারিয়ান সেকশন করেও নবজাতককে বাঁচানো যায়নি। তিনি করোনা আক্রান্ত হয়ে পরবর্তীতে সেপটিক শক এবং মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোমে মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

নিজস্ব প্রতিবেদক
নুসরাত জাহান খিয়াম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।