প্ল্যাটফর্ম নিউজ, ২৮ আগষ্ট, ২০২১, শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গত শুক্রবার (২৭ আগস্ট) এক মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় সদ্য ভর্তি হওয়া গ্রীনলাইফ মেডিকেল কলেজের (২০২০-২০২১) সেশনের এমবিবিএস ১ম বর্ষের আরিফ বিল্লাহ নামের এক শিক্ষার্থী মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।)

শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে বিজয়নগর উপজলার লইস্কা বিলে এই দুর্ঘটনা ঘটে। বিজয়নগরের চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে হাওরের মাঝে বালুবোঝাই একটি ট্রলারের সাথে ধাক্কা লেগে ডুবে যায় যাত্রীবোঝাই নৌকাটি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৭০ জন যাত্রী ছিল নৌকাটিতে। নিহত আরিফ বিল্লাহ গ্রীন লাইফ মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।