প্ল্যাটফর্ম নিউজ, ১৫ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার

আজ ১৫ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন দিহান আকস্মিক মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ দুপুর ১২ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।

ছবিঃ শোক সংবাদ।

শাহরিয়ার হোসেন দিহান চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষক এবং তার সহপাঠীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শাহরিয়ার হোসেন দিহানের এই আকস্মিক মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.