প্ল্যাটফর্ম নিউজ, ১৩ অক্টোবর, ২০২০, মঙ্গলবার

মহামারী করোনা যুদ্ধে হেরে শহীদদের সাথে যুক্ত হলেন আরোও একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চট্টগ্রাম বন্দর হাসপাতালের ডেপুটি সিএমও এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডা. কাউসার আহমদ মজুমদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ১৩ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছিলেন। পরবর্তীতে আজ সন্ধ্যা ৭.৪০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অ্যানেস্থেসিওলজিস্ট ডা. কাউসার আহমদ মজুমদার ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২৩ তম ব্যাচের একজন মেধাবী ছাত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালে ডেপুটি সিএমও হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি একজন ভাল চিকিৎসকের পাশাপাশি অত্যন্ত সহজ সরল মনের অধিকারী ছিলেন।

উল্লেখ্য তাঁর পুরো পরিবার এখন করোনা ভাইরাসে আক্রান্ত।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।